ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
চলমান অরাজকতা নির্মূলে হেযবুত তওহীদের বার্তা: রংপুরে দুর্বার গতিতে কাজ করার আহ্বান

চলমান অরাজকতা নির্মূলে হেযবুত তওহীদের বার্তা: রংপুরে দুর্বার গতিতে কাজ করার আহ্বান

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:২৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০১:৪৪:২৭ পূর্বাহ্ন
চলমান অরাজকতা নির্মূলে হেযবুত তওহীদের বার্তা: রংপুরে দুর্বার গতিতে কাজ করার আহ্বান দেশে চলমান সংকট অন্যায়-অশান্তি, ধর্মীয় উগ্রবাদ, মব সংস্কৃতি ও সংকট থেকে জাতিকে মুক্ত করতে মুক্তির বার্তা নিয়ে দুর্বার গতিতে কাজ করার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
দেশে চলমান সংকট অন্যায়-অশান্তি, ধর্মীয় উগ্রবাদ, মব সংস্কৃতি ও সংকট থেকে জাতিকে মুক্ত করতে মুক্তির বার্তা নিয়ে দুর্বার গতিতে কাজ করার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

 সকালে সংগঠনের রংপুর বিভাগীয় কার্যালয়ে বিভাগের সকল পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আল্লাহর বিধানের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। রাষ্ট্রীয়ভাবে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হলেই চলমান অন্যায়-অশান্তি নির্মূল‌ হয়ে মানুষ শান্তি ও নিরাপত্তা পাবে। ঠিক যেমন পেয়েছিল আজ থেকে ১৪ বছর আগে আল্লাহ রাসুলের সময়। আল্লাহর রাসূলের রেখে যাওয়া পথ অনুসরণ করে বিদ্যমান মানবরচিত সকল মতবাদ বাদ দিয়ে জাতীয় জীবনে এখন স্রষ্টার বিধান প্রতিষ্ঠা করা সময়ের দাবি। এরই লক্ষ্যে দেশব্যাপী শান্তিপূর্ণ উপায়ে সভা-সেমিনারসহ নানাভাবে এই আহ্বানেই করে যাচ্ছে হেযবুত তওহীদ।

রংপুরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সর্বস্তরের মানুষের কাছে এই বার্তা পৌঁছে জনমত গঠন করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক বজ্রশক্তির প্রকাশক ও সম্পাদক এসএম সামসুল হুদা, ক্রীড়া সম্পাদক রিয়াল তালুকদার, বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম, বিভাগীয় ওলামা ফোরামের আহ্বায়ক মাওলানা আতিকুল ইসলাম, নারী বিভাগের আঞ্চলিক নেত্রী উম্মেহানী ইসলাম, বেবী আক্তার, বিভাগীয় ছাত্র ফোরামের সভাপতি আবইয়াজ রহমান সাগর, জেলা সভাপতি এরশাদ হোসেনসহ রংপুরের আট জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : E Somoy TV

কমেন্ট বক্স