<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীদের কণ্ঠস্বর: সৌদি আরবে চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন পেলেন বিশেষ সম্মাননা ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল, দেশে ডেঙ্গু পরিস্থিতি: গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ ইউরোপেও আঘাত হানতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র, তেলের দাম ১৫০ ডলার ছাড়ানোর শঙ্কা দেয়ালে স্লোগান লিখন: চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীদের দাবি ‘মজার ছলে’, তদন্তে প্রশাসন মোশারফ-তানভীরের ঝড়ে ২৬৮ রান, ইউআইইউর বিরুদ্ধে বড় জয় সোনারগাঁওয়ের চিরিরবন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব মেসির ১০ নম্বর জার্সি আপাতত 'তুলে রাখছে' আর্জেন্টিনা আদালত চত্বরে সাংবাদিকের বিরুদ্ধে পরীমনির ‘ব্যাডটাচ’ এর অভিযোগ মিথ্যা: প্রত্যক্ষদর্শী স্পেকট্রাম নবায়ন ফি যৌক্তিক করার দাবি মোবাইল অপারেটরদের তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা আশুগঞ্জে স্ত্রীর গায়ে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস ৫ আগস্ট গণভবনের ভিডিও ধারণকারী সাবেক সামরিক পাইলট তাহসিফের মরদেহ উদ্ধার ব্যবসায়িক বিরোধে লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল,

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল,

  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১১:০৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১১:০৯:৫৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল, ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল,
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলা অংশের মালিহাতা নামক স্থানে এই মিছিলের ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই ঝটিকা মিছিলের একটি ভিডিও পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে স্থানীয় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ওই ভিডিও এবং স্থানীয় সূত্রে জানা যায়, জেলা যুবলীগের ব্যানারে আয়োজিত এই ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস। মিছিলে যুবলীগের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে ব্যবহৃত ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়। একই সাথে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ঝটিকা মিছিল থেকে নেতাকর্মীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেওয়ার পাশাপাশি 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' স্লোগান দেন। এ সময় তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ বর্তমানে কারাগারে থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন।
দলীয় সূত্রে জানা গেছে, উক্ত ঝটিকা মিছিলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস ছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবনেতা মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর উপজেলা যুবলীগ নেতা রেজাউল হক এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আশিকুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা। সকালের দিকে মহাসড়ক ফাঁকা থাকার সুযোগে অত্যন্ত দ্রুততার সাথে মিছিলটি শেষ করে নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রবাসীদের কণ্ঠস্বর: সৌদি আরবে চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন পেলেন বিশেষ সম্মাননা

প্রবাসীদের কণ্ঠস্বর: সৌদি আরবে চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন পেলেন বিশেষ সম্মাননা