<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র বর্ণাঢ্য আয়োজনে মুক্তাগাছা প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কেরানীহাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার পরীমনিকে ঘিরে নতুন বিতর্ক: সাংবাদিকদের সঙ্গে আচরণ ও স্বাস্থ্য পরীক্ষার প্রকৃত তথ্য জানতে আগ্রহী গণমাধ্যম প্রবাসীদের কণ্ঠস্বর: সৌদি আরবে চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন পেলেন বিশেষ সম্মাননা ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল, দেশে ডেঙ্গু পরিস্থিতি: গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ ইউরোপেও আঘাত হানতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র, তেলের দাম ১৫০ ডলার ছাড়ানোর শঙ্কা দেয়ালে স্লোগান লিখন: চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীদের দাবি ‘মজার ছলে’, তদন্তে প্রশাসন মোশারফ-তানভীরের ঝড়ে ২৬৮ রান, ইউআইইউর বিরুদ্ধে বড় জয় সোনারগাঁওয়ের চিরিরবন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব মেসির ১০ নম্বর জার্সি আপাতত 'তুলে রাখছে' আর্জেন্টিনা আদালত চত্বরে সাংবাদিকের বিরুদ্ধে পরীমনির ‘ব্যাডটাচ’ এর অভিযোগ মিথ্যা: প্রত্যক্ষদর্শী স্পেকট্রাম নবায়ন ফি যৌক্তিক করার দাবি মোবাইল অপারেটরদের তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা আশুগঞ্জে স্ত্রীর গায়ে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র

কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র

  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১১:৪৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১১:৪৩:৩২ অপরাহ্ন
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র
[3:57 PM, 11/7/2026] +880 1640-455724: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের কর্মসূচি ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজনৈতিক আধিপত্য ও নেতৃত্বের বিরোধে উত্তপ্ত হয়ে ওঠে কদমতলী এলাকা। ধাওয়া-পাল্টাধাওয়া, পাল্টাপাল্টি সংঘর্ষের পাশাপাশি একের পর এক ককটেল বিস্ফোরণে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে স্থানীয় আড়াইবাড়ি দরবার শরীফের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি কদমতলী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে চলছিল সংক্ষিপ্ত আলোচনা সভা।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির অপর একটি গ্রুপ কদমতলী এলাকায় উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় স্বাভাবিক চলাচল।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোঃ রাশেদ বলেন, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ছিল। উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা বললেও পরবর্তীতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র

কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র