<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, ধামরাইয়ে তিন রাতে তিন বাসে অগ্নিকাণ্ড কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র বর্ণাঢ্য আয়োজনে মুক্তাগাছা প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কেরানীহাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার পরীমনিকে ঘিরে নতুন বিতর্ক: সাংবাদিকদের সঙ্গে আচরণ ও স্বাস্থ্য পরীক্ষার প্রকৃত তথ্য জানতে আগ্রহী গণমাধ্যম প্রবাসীদের কণ্ঠস্বর: সৌদি আরবে চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন পেলেন বিশেষ সম্মাননা ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল, দেশে ডেঙ্গু পরিস্থিতি: গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ ইউরোপেও আঘাত হানতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র, তেলের দাম ১৫০ ডলার ছাড়ানোর শঙ্কা দেয়ালে স্লোগান লিখন: চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীদের দাবি ‘মজার ছলে’, তদন্তে প্রশাসন মোশারফ-তানভীরের ঝড়ে ২৬৮ রান, ইউআইইউর বিরুদ্ধে বড় জয় সোনারগাঁওয়ের চিরিরবন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব মেসির ১০ নম্বর জার্সি আপাতত 'তুলে রাখছে' আর্জেন্টিনা আদালত চত্বরে সাংবাদিকের বিরুদ্ধে পরীমনির ‘ব্যাডটাচ’ এর অভিযোগ মিথ্যা: প্রত্যক্ষদর্শী স্পেকট্রাম নবায়ন ফি যৌক্তিক করার দাবি মোবাইল অপারেটরদের তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা আশুগঞ্জে স্ত্রীর গায়ে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল
সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত,

সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত,

  • আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৫:২৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৫:২৮:৩৭ অপরাহ্ন
সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত,

"করবো সমবায়, গড়বো 
দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর এবং সরাইল থানার পুলিশ তদন্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। এছাড়াও গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দীন।
আলোচনা সভায় সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী আবুল বাশার, সাইদুর রহমান, সাজিদ খান, আলী হোসেন প্রমুখ। বক্তারা গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এর আগে, সকালে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি সরাইল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক সমবায়ী স্ব-স্ব ব্যানারসহ এই র‍্যালি ও আলোচনা সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত,

সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত,