সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত,
সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত,
-
আপলোড সময় :
০৮-১১-২০২৬ ০৫:২৮:৩৭ অপরাহ্ন
-
আপডেট সময় :
০৮-১১-২০২৬ ০৫:২৮:৩৭ অপরাহ্ন
সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত,
"করবো সমবায়, গড়বো
দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর এবং সরাইল থানার পুলিশ তদন্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। এছাড়াও গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দীন।
আলোচনা সভায় সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী আবুল বাশার, সাইদুর রহমান, সাজিদ খান, আলী হোসেন প্রমুখ। বক্তারা গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এর আগে, সকালে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি সরাইল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক সমবায়ী স্ব-স্ব ব্যানারসহ এই র্যালি ও আলোচনা সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
কমেন্ট বক্স