<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম! আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু ইরানি হামলার শঙ্কায় যুক্তরাজ্যের আরেকটি ঘাঁটি থেকে সরানো হলো মার্কিন বিমান সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের না ধরার আবদার করেছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ:: খুলনায় অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ গাজায় ত্রাণে বাধা: ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সরব পাকিস্তানের প্রধানমন্ত্রী দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, ধামরাইয়ে তিন রাতে তিন বাসে অগ্নিকাণ্ড কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র বর্ণাঢ্য আয়োজনে মুক্তাগাছা প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কেরানীহাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার পরীমনিকে ঘিরে নতুন বিতর্ক: সাংবাদিকদের সঙ্গে আচরণ ও স্বাস্থ্য পরীক্ষার প্রকৃত তথ্য জানতে আগ্রহী গণমাধ্যম প্রবাসীদের কণ্ঠস্বর: সৌদি আরবে চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন পেলেন বিশেষ সম্মাননা ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল, দেশে ডেঙ্গু পরিস্থিতি: গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ ইউরোপেও আঘাত হানতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র, তেলের দাম ১৫০ ডলার ছাড়ানোর শঙ্কা
টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের

টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ১২:০১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ১২:০১:৫১ পূর্বাহ্ন
টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আটটি সংস্থার সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) পরিচালিত এ অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিভিন্ন অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের ১৯৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযানে টেকনাফ থানার ২০২৫ সালের একটি চুরি ও চোরাই মালসংক্রান্ত মামলায় পরোয়ানাভুক্ত মো. কামাল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ক্যাম্পের অভ্যন্তরে সরকারি জায়গা দখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ, সরকারি নির্দেশ অমান্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে দণ্ডবিধির ১৮৮ ধারায় এক থেকে তিন মাস পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোহাম্মদ ছব্বির (২৮) নামের আরেক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম!

সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম!