<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিরিরবন্দরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২ সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম! আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু ইরানি হামলার শঙ্কায় যুক্তরাজ্যের আরেকটি ঘাঁটি থেকে সরানো হলো মার্কিন বিমান সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের না ধরার আবদার করেছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ:: খুলনায় অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ গাজায় ত্রাণে বাধা: ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সরব পাকিস্তানের প্রধানমন্ত্রী দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, ধামরাইয়ে তিন রাতে তিন বাসে অগ্নিকাণ্ড কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র বর্ণাঢ্য আয়োজনে মুক্তাগাছা প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কেরানীহাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার পরীমনিকে ঘিরে নতুন বিতর্ক: সাংবাদিকদের সঙ্গে আচরণ ও স্বাস্থ্য পরীক্ষার প্রকৃত তথ্য জানতে আগ্রহী গণমাধ্যম প্রবাসীদের কণ্ঠস্বর: সৌদি আরবে চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন পেলেন বিশেষ সম্মাননা
টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৫:১৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৫:১৪:৪২ অপরাহ্ন
টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২ টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফ নদীর সাবরাং আলোগোলা জোড়া এলাকা-সংলগ্ন স্থানে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার নুর মোহাম্মদ (৫০) ও নজির আহমদ (৪১)।

কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদ পেয়ে নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ইয়াবা ও বোট এবং আটক ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চিরিরবন্দরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

চিরিরবন্দরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন