<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ ডেমো ক্লাস অনুষ্ঠিত রাজধানীতে নাশকতার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী আটক ছিনতাইয়ের কবলে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ চিরিরবন্দরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২ সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম! আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু ইরানি হামলার শঙ্কায় যুক্তরাজ্যের আরেকটি ঘাঁটি থেকে সরানো হলো মার্কিন বিমান সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের না ধরার আবদার করেছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ:: খুলনায় অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ গাজায় ত্রাণে বাধা: ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সরব পাকিস্তানের প্রধানমন্ত্রী দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত,
মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত

মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০২:২৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০২:২৮:০৫ পূর্বাহ্ন
মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় জনপদ মোংলায় সৃষ্ট সমস্যা চিহ্নিতকরণ ও তা মোকাবিলায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রজেক্ট অফিসে ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি মো. নূর আলম শেখ।
সভায় বক্তব্য দেন লিডার্সের প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলি, ফোরামের নেতা অ্যাডভোকেট সার্বভৌম রায়, জানে আলম বাবু, এম এ কাশেম, ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, মাসুদা বেগম এবং লিডার্সের ফিল্ড ফ্যাসিলিটেটর ফাতেমা জান্নাত।
সভায় মোংলা উপজেলার উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর ফলে সৃষ্ট পরিবেশগত ও সামাজিক সমস্যা এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জনপদে সৃষ্ট ঝুঁকি চিহ্নিত করে তা মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন বক্তারা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা, জীবিকা ও পরিবেশ নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। এসব সমস্যা মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে জলবায়ু ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি সেগুলোর সমাধানে করণীয় নির্ধারণ, জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপকূলীয় মানুষের সমস্যাগুলো তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আগামী তিন মাসের জন্য বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত

মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত