ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেবহাটায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনা সভা আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা রাজধানীতে ডিএমপির বড় অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬ চেক জালিয়াতির মামলায় লক্ষ্মীপুরের সাবেক আইনজীবী সমিতির সম্পাদক কারাগারে সম্পত্তির জন্য বাবার লাশ রেখেই ভাই-বোনের বিরোধ দেশে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়লো , গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জনের মৃ*ত্যু ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা সুন্দরবনে সম্রাট বাহিনীর ডেরা থেকে চার জেলে উদ্ধার দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন: সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা কক্সবাজার সদর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে বিশাল ব্যবধানে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরের নিরস্কুশ জয় চিরিরবন্দরে পুকুরে ডুবে শারীরিক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু চিরিরবন্দরে গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড কালিয়াকৈরে তীব্র এলপিজি গ্যাসের সংকট বাড়তি দামেও মিলেনা গ্যাস মধ্যবিত্ত মানুষের এগুলো দেখার কেউ নেই চিরিরবন্দরে ১ পিস ইয়াবাসহ যুবক আটক: মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড চলমান অরাজকতা নির্মূলে হেযবুত তওহীদের বার্তা: রংপুরে দুর্বার গতিতে কাজ করার আহ্বান
রাজধানীতে ডিএমপির বড় অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

রাজধানীতে ডিএমপির বড় অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১১:১৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১১:১৫:০২ পূর্বাহ্ন
রাজধানীতে ডিএমপির বড় অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬ রাজধানীতে ডিএমপির বড় অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬
রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মোট ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাজধানীর বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের বিভিন্ন বিভাগে একযোগে এই অভিযান চালানো হয়। এর মধ্যে সর্বোচ্চ ১১৬ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৩৫ জন, রমনা ও উত্তরা বিভাগে ২৬ জন করে, গোয়েন্দা বিভাগে (ডিবি) ২ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অপরাধের আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দেবহাটায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনা সভা

দেবহাটায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনা সভা