<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন টেকনাফে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড রামপালে বিএনপির ইউনিয়ন সভাপতির বহিস্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, ২.২৫ টন মাছ জব্দ নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক ওস্তাদ রবি শংকর টেকনাফে ঝুড়িতে মিলল ৬ কেজি গাঁজা, আটক দুই নারী খাগড়াছড়িতে বিএনপি কর্মীদের ওপর হামলা, আহত ৪ লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির উদ্যোগে রূপগঞ্জে ৯০০ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দুঃসময়ে পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানালেন বর্ষা, চাইলেন পরিবারের জন্য দোয়া আগামী ২৮ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চান ছয় ব্রিটিশ রাজনীতিক উত্তপ্ত পাকিস্তানশাসিত কাশ্মীর: স্থানীয়দের আস্থা হারাচ্ছে ইসলামাবাদ বিরামপুরে প্রীতি ফুটবল ম্যাচে সোনালী অতীত উত্তরবঙ্গের ৬ গোল, স্মরণ করা হলো কিংবদন্তি ফুটবলার রতনকে নেত্রকোনায় ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা দাবি, আটপাড়ায় সংবাদ সম্মেলন গুলি ও হুমকিতে সাংবাদিকতার কণ্ঠরোধ করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে নির্ভীকভাবে এসব ভয় শাফায়েত পায় না মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ ডেমো ক্লাস অনুষ্ঠিত রাজধানীতে নাশকতার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী আটক ছিনতাইয়ের কবলে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন
টেকনাফে ঝুড়িতে মিলল ৬ কেজি গাঁজা, আটক দুই নারী

টেকনাফে ঝুড়িতে মিলল ৬ কেজি গাঁজা, আটক দুই নারী

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১২:৪৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১২:৪৭:৫৭ পূর্বাহ্ন
টেকনাফে ঝুড়িতে মিলল ৬ কেজি গাঁজা, আটক দুই নারী টেকনাফে ঝুড়িতে মিলল ৬ কেজি গাঁজা, আটক দুই নারী
কক্সবাজারের টেকনাফে প্লাস্টিকের ঝুড়িতে পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মেরিন ড্রাইভ সড়কের মহেশখালী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হাবিলপাড়া এলাকার বাসিন্দা ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সি বিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শামীমা ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ দক্ষিণে প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে একটি অটোরিকশা চেকপোস্টের কাছে পৌঁছালে সেটিকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা।
পরে অটোরিকশায় থাকা দুই নারীর সঙ্গে বহন করা মালামাল তল্লাশি করে একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, মাদকদ্রব্যের অবৈধ পাচার ও অপব্যবহার রোধে বিজিবির অভিযান, গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, আটক দুই নারী ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন