<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন টেকনাফে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড রামপালে বিএনপির ইউনিয়ন সভাপতির বহিস্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, ২.২৫ টন মাছ জব্দ নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক ওস্তাদ রবি শংকর টেকনাফে ঝুড়িতে মিলল ৬ কেজি গাঁজা, আটক দুই নারী খাগড়াছড়িতে বিএনপি কর্মীদের ওপর হামলা, আহত ৪ লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির উদ্যোগে রূপগঞ্জে ৯০০ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দুঃসময়ে পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানালেন বর্ষা, চাইলেন পরিবারের জন্য দোয়া আগামী ২৮ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চান ছয় ব্রিটিশ রাজনীতিক উত্তপ্ত পাকিস্তানশাসিত কাশ্মীর: স্থানীয়দের আস্থা হারাচ্ছে ইসলামাবাদ বিরামপুরে প্রীতি ফুটবল ম্যাচে সোনালী অতীত উত্তরবঙ্গের ৬ গোল, স্মরণ করা হলো কিংবদন্তি ফুটবলার রতনকে নেত্রকোনায় ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা দাবি, আটপাড়ায় সংবাদ সম্মেলন গুলি ও হুমকিতে সাংবাদিকতার কণ্ঠরোধ করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে নির্ভীকভাবে এসব ভয় শাফায়েত পায় না মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ ডেমো ক্লাস অনুষ্ঠিত রাজধানীতে নাশকতার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী আটক ছিনতাইয়ের কবলে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন
আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০১:৪৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০১:৪৭:১৪ পূর্বাহ্ন
আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন
জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত ও ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে বরগুনার আমতলী ও পাথরঘাটায় র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ আমতলী প্রেসক্লাব মোড় ও পাথরঘাটা গোলচত্বর মোড়ে এক্টিভিস্তা বরগুনার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এনএসএস ও অ্যাকশনএইডের সহযোগিতায় এফোরটি প্রকল্পের আওতায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় তরুণ-তরুণী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন। র‍্যালি ও মানববন্ধন শেষে উভয় স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলীতে ইয়ুথ হাবের সভাপতি মুক্তা রানীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি ও দৈনিক সমকালের সাংবাদিক মো. জাকির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আমতলী প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজ এবং এফোরটি প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।
অন্যদিকে, পাথরঘাটা গোলচত্বর মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা ইয়ুথ হাবের সভাপতি মো. জাকির হোসেন নাইম। এতে বক্তব্য দেন এফোরটি প্রকল্পের প্রজেক্ট অফিসার মাহমুদা, পরিবেশকর্মী ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মো. মেহেদি শিকদার এবং তরুণ সমাজসেবক মো. বদিউজ্জামান সোহাগ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সম্পদ ও নিরাপত্তা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলের মানুষ প্রতিনিয়ত ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন। এ সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত ও ধনী দেশগুলোকে তাদের প্রতিশ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে ক্ষতিপূরণের অর্থ যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। কপ-৩১ সম্মেলনে জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের এ কর্মসূচির মাধ্যমে উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি, ক্ষয়ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণের দাবি তুলে ধরেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন