<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই যুদ্ধে এগিয়ে থাকতে চীনের গোপন জাল! প্রেম, ব্যবসা ও গবেষণার আড়ালে ভয়ংকর গুপ্তচরবৃত্তি? বেলকুচির দৌলতপুরে বিএনপি নেতা আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত- হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলায় ১১সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি গঠন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন টেকনাফে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড রামপালে বিএনপির ইউনিয়ন সভাপতির বহিস্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, ২.২৫ টন মাছ জব্দ নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক ওস্তাদ রবি শংকর টেকনাফে ঝুড়িতে মিলল ৬ কেজি গাঁজা, আটক দুই নারী খাগড়াছড়িতে বিএনপি কর্মীদের ওপর হামলা, আহত ৪ লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির উদ্যোগে রূপগঞ্জে ৯০০ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দুঃসময়ে পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানালেন বর্ষা, চাইলেন পরিবারের জন্য দোয়া আগামী ২৮ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চান ছয় ব্রিটিশ রাজনীতিক উত্তপ্ত পাকিস্তানশাসিত কাশ্মীর: স্থানীয়দের আস্থা হারাচ্ছে ইসলামাবাদ বিরামপুরে প্রীতি ফুটবল ম্যাচে সোনালী অতীত উত্তরবঙ্গের ৬ গোল, স্মরণ করা হলো কিংবদন্তি ফুটবলার রতনকে নেত্রকোনায় ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা দাবি, আটপাড়ায় সংবাদ সম্মেলন গুলি ও হুমকিতে সাংবাদিকতার কণ্ঠরোধ করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে নির্ভীকভাবে এসব ভয় শাফায়েত পায় না
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:১৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:১৮:২০ অপরাহ্ন
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাধারণ শিক্ষকবৃন্দের অংশগ্রহণে সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১৫ নভেম্বর) নোবিপ্রবি শহিদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আজ এ কর্মসূচি পালন করছেন। তারই অংশ হিসেবে নোবিপ্রবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ছাত্র-জনতার অংশগ্রহণে মাত্রই দেশে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, যার ফলশ্রুতিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা একটি নির্বাচান পেয়েছি। যেখানে দুই-তৃতীয়াংশ ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে। সরকার সকলের মতামতকে প্রাধান্য দিয়ে জাতীয় সংসদসহ প্রতিটি জায়গায় গণতান্ত্রিক বিধিব্যবস্থার পুনর্বহাল এবং একটি স্থিতিশীল পরিবেশ তৈরিতে সক্ষম হয়েছে। তবে সম্পতি আমরা লক্ষ্য করছি যে, একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করছে। এ ধরনের কর্মকাণ্ড আমরা সাধারণ শিক্ষকরা মেনে নিতে পারছি না। দেশের শান্তিপ্রিয় জনগণ তাদের ম্যান্ডেটের মাধ্যমে রাজনৈতিক পালাবদল ঘটাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বিগত ১৭ বছর এ ধরনের কোনো গণতান্ত্রিক নির্বাচন আমরা প্রত্যক্ষ করিনি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ উত্তরণের পর চব্বিশের সেই পরাজিত শক্তি দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং মতপ্রকাশের নামে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। আপনাদের সৎ সাহস থাকলে জনগণের কল্যাণে কাজ করুন, জনগণই সিদ্ধান্ত নেবে এ রাষ্ট্র কাদের হাতে নিরাপদ। 
তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। এ শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করে কেউ যদি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখবো। বক্তব্যে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন এবং দেশব্যাপী সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জনান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।
নোবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
এআই যুদ্ধে এগিয়ে থাকতে চীনের গোপন জাল! প্রেম, ব্যবসা ও গবেষণার আড়ালে ভয়ংকর গুপ্তচরবৃত্তি?

এআই যুদ্ধে এগিয়ে থাকতে চীনের গোপন জাল! প্রেম, ব্যবসা ও গবেষণার আড়ালে ভয়ংকর গুপ্তচরবৃত্তি?