দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক আরও ২ জনসহ মোট ৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের রাত ৩টা ৫০ মিনিটের দিকে চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মোশাররফ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, চিরিরবন্দর থানাধীন ১নং নশরতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হবিবর রহমানের বাড়ির বাইরে অবস্থিত অটো গ্যারেজের ভেতরে মাদক কেনাবেচা চলছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ওই গ্যারেজে অভিযান চালায় পুলিশ। এ সময় ৪৩০ গ্রাম গাঁজাসহ (যার আনুমানিক বাজারমূল্য ৪,২০০ টাকা) ঘটনাস্থল থেকে ৫ জন আসামীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন:
১. মোঃ রাশেদুল ইসলাম ওরফে রাশেদ (২০), পিতা-মোঃ মতিয়ার রহমান, সাং-গুড়িয়াপাড়া রানীরবন্দর।২. বিপ্লব রানা @ রানা (২০), পিতা-মোঃ সামিউল ইসলাম, সাং-রানীপুর (মাঝাপাড়া)।. মোঃ মোস্তাকিম (২৪), পিতা-রেজ্জাক আলী, সাং-রানীপুর নদীরপাড়।
মোঃ মইনুল ইসলাম বাসু (২১), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-নশরতপুর বালাপাড়া।
۵. মোঃ শান্ত ইসলাম সিয়াম (২১), পিতা-লতিফুর রহমান @ লতিফ হোসেন, সাং-রানীপুর রানীরবন্দর।(সকলের থানা: চিরিরবন্দর, জেলা: দিনাজপুর।)
এছাড়া অভিযানে পলাতক অপর ২ জন আসামী— ১. মোঃ হবিবর রহমান (৫০) ও ২. মোছাঃ মেহের নেগার @ মেহেরুনেচ্ছা (৪৫)-কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা নং-১৩, তারিখ-১৬/১১/২০২৬ খ্রিঃ রুজু করা হয়েছে। মামলার তদন্তভার অর্পণ করা হয়েছে এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল আলমের ওপর।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন নবী জানিয়েছে, এলাকায় মাদকের বিরুদ্ধে চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

মোঃ শরিফুল ইসলাম শাহ