দিনাজপুরের চিরিরবন্দরে ৫৫ গ্রাম গাঁজাসহ মো. সাদেকুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজার রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন জরুরি ডিউটি, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের দেবীগঞ্জ বাজার থেকে ডাঙ্গারবাজার রোডস্থ গুদাম ফ্যাক্টরির আলমগীরের চা-পানের দোকানের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়।

অভিযানকালে মো. সাদেকুল ইসলামকে ৫৫ গ্রাম গাঁজাসহ হাতেহাতে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ হাজার টাকা। আটককৃত সাদেকুল ইসলাম উপজেলার চকমানিক ডাঙ্গারহাট এলাকার সদির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা নং-১৪ (তারিখ: ১৬/১১/২০২৬ খ্রি:) রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মো. মাইনুল ইসলামের ওপর অর্পণ করা হয়েছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, বর্তমান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকের বিরুদ্ধে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

মোঃ শরিফুল ইসলাম শাহ