<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলীয় প্রভাব খাটিয়ে পৌরকর ফাঁকি ও প্রশাসনের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ যুবদল নেতা জাবেদের বিরুদ্ধে দিনাজপুরের চিরিরবন্দরে ৫৫ গ্রাম গাঁজাসহ আটক ১, মামলা রুজু দিনাজপুরের চিরিরবন্দরে ৪৩০ গ্রাম গাঁজাসহ আটক ৫, মামলা দায়ের দিনাজপুরের চিরিরবন্দরে ৪৩০ গ্রাম গাঁজাসহ আটক ৫, মামলা দায়ের টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার রূপগঞ্জে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী র‌্যালি অনুষ্ঠিত এআই যুদ্ধে এগিয়ে থাকতে চীনের গোপন জাল! প্রেম, ব্যবসা ও গবেষণার আড়ালে ভয়ংকর গুপ্তচরবৃত্তি? বেলকুচির দৌলতপুরে বিএনপি নেতা আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত- হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলায় ১১সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি গঠন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন টেকনাফে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড রামপালে বিএনপির ইউনিয়ন সভাপতির বহিস্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, ২.২৫ টন মাছ জব্দ নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক ওস্তাদ রবি শংকর টেকনাফে ঝুড়িতে মিলল ৬ কেজি গাঁজা, আটক দুই নারী খাগড়াছড়িতে বিএনপি কর্মীদের ওপর হামলা, আহত ৪ লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির উদ্যোগে রূপগঞ্জে ৯০০ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা
দলীয় প্রভাব খাটিয়ে পৌরকর ফাঁকি ও প্রশাসনের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ যুবদল নেতা জাবেদের বিরুদ্ধে

দলীয় প্রভাব খাটিয়ে পৌরকর ফাঁকি ও প্রশাসনের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ যুবদল নেতা জাবেদের বিরুদ্ধে

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১২:৫৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১২:৫৭:৩৮ পূর্বাহ্ন
দলীয় প্রভাব খাটিয়ে পৌরকর ফাঁকি ও প্রশাসনের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ যুবদল নেতা জাবেদের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে পৌরকর ফাঁকি ও প্রশাসনের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ যুবদল নেতা জাবেদের বিরুদ্ধে
রাজনৈতিক পরিচয় ও দলীয় পদ-পদবি ব্যবহার করে একের পর এক অনিয়ম ও আইন অমান্য করার গুরুতর অভিযোগ উঠেছে কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি এবং জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবালের বিরুদ্ধে। প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফের মালিক এই নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পৌরকর ফাঁকি, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ এবং ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে।
কক্সবাজার পৌরসভা সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে মোটা অঙ্কের পৌরকর বকেয়া রাখলেও তা পরিশোধে কোনো উদ্যোগ নিচ্ছেন না জাবেদ ইকবাল। বকেয়া পরিশোধের জন্য পৌর কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি তা উপেক্ষা করে আসছেন।
এ বিষয়ে কক্সবাজার পৌরসভার প্রশাসক শামীম আল ইমরানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বারবার তাগাদা ও নোটিশ দেওয়া সত্ত্বেও ওই ব্যবসায়ী কর পরিশোধ করছেন না। উল্টো পৌরসভার কর্মীরা কর আদায়ে গেলে তাদের সাথে দুর্ব্যবহার ও হুমকি দেওয়া হয়। এ ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে পৌর প্রশাসক নিজেদের অসহায়ত্বের কথা প্রকাশ করেন।
এদিকে, সম্প্রতি কক্সবাজার শহরের বিভিন্ন রেস্তোরাঁয় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি-পঁচা খাবার সংরক্ষণের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, এই জনস্বার্থমূলক অভিযানের সময় জাবেদ ইকবাল উপস্থিত ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাদের হুমকি দেওয়ার চেষ্টা চালান। নিরাপদ খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তাও অভিযানে বাধা ও হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে কক্সবাজার জেলা যুবদলের এক নেতা জানান, গত ৫ আগস্টের পর থেকে জাবেদ ইকবাল দখলবাজিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ওই নেতার দাবি, বিগত ১৫ বছর আওয়ামী লীগের সাথে আঁতাত করে ব্যবসা পরিচালনা করলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এখন নিজেকে নির্যাতিত দাবি করে প্রভাব বিস্তার করছেন। এছাড়া তার বিরুদ্ধে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু পাচার, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, আনীত অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাবেদ ইকবালের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।


নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দলীয় প্রভাব খাটিয়ে পৌরকর ফাঁকি ও প্রশাসনের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ যুবদল নেতা জাবেদের বিরুদ্ধে

দলীয় প্রভাব খাটিয়ে পৌরকর ফাঁকি ও প্রশাসনের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ যুবদল নেতা জাবেদের বিরুদ্ধে