দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার ষড়যন্ত্রের অভিযোগে দায়েরকৃত মামলায় দুই স্থানীয় যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে ধৃত আসামিদের কঠোর পুলিশ নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত্রি ১১:৩০ ঘটিকায় চিরিরবন্দর থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি, নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অপরাধে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। মামলা নম্বর- ২২, জিআর নম্বর- ১৬১, তারিখ- ২০/০৬/২০২৬ খ্রিঃ; ধারা- সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী/২০২৩) এর ৮/৯(১)/০৭/১০/১৩।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মোঃ শিহাব আশেক মাহমুদ কাজী @ মিলন (৪৫), পিতা- মোঃ ইকবাল হোসেন কাজী, সাং- কুতুবপুর। তিনি ০৬ নম্বর অমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
২. মোঃ সাদেকুল (৪৮), পিতা- মৃত নছমুদ্দিন, সাং- ভাদেরা। তিনি ০৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়ন যুবলীগের সদস্য।
উভয় আসামির বাড়ি চিরিরবন্দর থানায়।
পুলিশ জানিয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাশকতামূলক কর্মকাণ্ড রোধে চিরিরবন্দর থানা পুলিশের এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

মোঃ শরিফুল ইসলাম শাহ