গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কালিকচ্ছ বাজারে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধায় কালিকচ্ছ বাজারে এক বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণ করেন, যুবদল ছাত্রদল শ্রমিক দল তাঁতি দল সহ যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানানো হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. আতাহার হোসেন বকুল ,কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম হেলু,উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.আজমল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা নবীন দল ,কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. ইসমাইল মৃধা সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা বলেন, সরাইলে ফ্যাসিস্টের দোসরদের স্থান হবে না। কেউ শান্ত সরাইল কে অশান্ত করার চেষ্টা করলে কোনো অবস্থাতে ছাড় হবে না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদের ধরে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
