<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান ৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় বিমানের জন্য আকাশসীমায় নিষেধাজ্ঞা আরও বাড়াল পাকিস্তান আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জি: এম.ইকবাল হোসাইন বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস চিরিরবন্দরে ১৩ আসামিকে দিনাজপুর আদালতে প্রেরণ রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ পটুয়াখালীতে আ.লীগ নেতার বাসায় আগুন, বাসে হামলা বিএনপির চাদরে সুবিধাবাদীরা, নোবিপ্রবিকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি ছাত্রদল নেতা জাহিদ হাসানের! আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ চিরিরবন্দরে নাশকতার ষড়যন্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দুই যুবলীগ নেতা গ্রেফতার, আজ আদালতে সোপর্দ দলীয় প্রভাব খাটিয়ে পৌরকর ফাঁকি ও প্রশাসনের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ যুবদল নেতা জাবেদের বিরুদ্ধে দিনাজপুরের চিরিরবন্দরে ৫৫ গ্রাম গাঁজাসহ আটক ১, মামলা রুজু দিনাজপুরের চিরিরবন্দরে ৪৩০ গ্রাম গাঁজাসহ আটক ৫, মামলা দায়ের দিনাজপুরের চিরিরবন্দরে ৪৩০ গ্রাম গাঁজাসহ আটক ৫, মামলা দায়ের টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার রূপগঞ্জে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী র‌্যালি অনুষ্ঠিত
বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান

বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০২:২৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০২:২৯:১৩ পূর্বাহ্ন
বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান
সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার একটি মর্যাদাপূর্ণ তালিকা প্রকাশ করেছে মার্কিন বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’। বিশ্ব চলচ্চিত্রের রথী-মহারথীদের এই তালিকায় ৯২তম স্থানে জায়গা করে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পুরো তালিকায় ভারত থেকে স্থান পাওয়া একমাত্র অভিনয়শিল্পী তিনিই। সাময়িকীটির পক্ষ থেকে সঞ্জয় লীলা বানসালি নির্মিত কালজয়ী ‘দেবদাস’ সিনেমাটিকে শাহরুখের ক্যারিয়ারের অন্যতম সেরা ও প্রতিনিধিত্বশীল কাজ হিসেবে তুলে ধরা হয়েছে।
প্রকাশিত এই তালিকার শীর্ষস্থান দখল করেছেন হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরো। সেরা পাঁচের বাকি চারটি স্থানে যথাক্রমে রয়েছেন হামফ্রে বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন এবং ক্যাথরিন হেপবার্ন। এ ছাড়া সেরা দশের তালিকায় আরও আছেন সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি কিংবদন্তি তোশিরো মিফুনে এবং বারব্রা স্ট্রাইস্যান্ড।
আধুনিক হলিউডের অনেক জনপ্রিয় তারকাকেও পেছনে ফেলেছেন কিং খান। তালিকায় শাহরুখের ঠিক পরেই, অর্থাৎ ৯৩ নম্বরে রয়েছেন অস্কারজয়ী অভিনেতা হোয়াকিন ফিনিক্স। এ ছাড়া এমা স্টোন ৯৪ এবং জেনডায়া রয়েছেন ৯৮ নম্বরে। অন্যদিকে, কেট উইন্সলেট ৮৪ এবং নিকোলাস কেজ ৮৯তম স্থান দখল করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনে শাহরুখের এমন স্বীকৃতি অবশ্য নতুন নয়। এর আগে ২০২২ সালে বিশ্বখ্যাত ‘এম্পায়ার’ ম্যাগাজিনের পাঠক জরিপে সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেয়েছিলেন তিনি। পরের বছর, অর্থাৎ ২০২৩ সালে প্রভাবশালী ‘টাইম’ সাময়িকীর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও অন্তর্ভুক্ত হয় তার নাম।
আশির দশকের শেষ ভাগে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে পথচলা শুরু করেন শাহরুখ খান। এরপর ‘দিওয়ানা’ ছবির হাত ধরে বড় পর্দায় নায়ক হিসেবে তার অভিষেক ঘটে। তিন দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ৯০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। বক্স অফিসের অভাবনীয় সাফল্য আর বিশ্বব্যাপী আকাশচুম্বী জনপ্রিয়তার সুবাদে তিনি ভক্তদের কাছে ‘কিং খান’ ও ‘বলিউড বাদশাহ’ হিসেবে পরিচিত।
বর্তমানে ভক্তরা অপেক্ষায় আছেন শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’-এর জন্য। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান

বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান