বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মর্তুজাবাদ ফাজিল মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল।
শুক্রবার (২০ নভেম্বর) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় এ আয়োজন করা হয়। এতে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও দেশের মানুষের শান্তি, নিরাপত্তা, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় বাবু বলেন, “তারেক রহমানের ৬২তম জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে দেশের প্রতিটি মানুষের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করছি। মহান আল্লাহ যেন আমাদের দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন।”
মর্তুজাবাদ ফাজিল মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
