<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা ও স্বর্ণের চামচ,বাটি চলছে গণনা। খানসামায় অ্যাডভোকেট সোয়াইব হোসাইন স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সরাইলে ২ কুটি টাকা ব্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ৫ বছর ধরে পরিত্যাক্ত নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। চিরিরবন্দরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড এতিম শিশুদের মুখে দোয়া, তারেক রহমানের জন্মদিনে রূপগঞ্জ ছাত্রদলের আয়োজন ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮ ইটভাটা অবৈধভাবে চালাচ্ছে প্রশাসন নিরন রাজধানীর শ্যামলীতে তাজা ককটেল ও মোটরসাইকেলসহ যুবক আটক বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান ৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় বিমানের জন্য আকাশসীমায় নিষেধাজ্ঞা আরও বাড়াল পাকিস্তান আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জি: এম.ইকবাল হোসাইন বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস চিরিরবন্দরে ১৩ আসামিকে দিনাজপুর আদালতে প্রেরণ রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ পটুয়াখালীতে আ.লীগ নেতার বাসায় আগুন, বাসে হামলা বিএনপির চাদরে সুবিধাবাদীরা, নোবিপ্রবিকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি ছাত্রদল নেতা জাহিদ হাসানের! আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ
খানসামায় অ্যাডভোকেট সোয়াইব হোসাইন স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খানসামায় অ্যাডভোকেট সোয়াইব হোসাইন স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০১:৪০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০১:৪০:২৯ পূর্বাহ্ন
খানসামায় অ্যাডভোকেট সোয়াইব হোসাইন স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খানসামায় অ্যাডভোকেট সোয়াইব হোসাইন স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
 দিনাজপুরের খানসামা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট সোয়াইব হোসাইন স্পোর্টস একাডেমির আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলতে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
উপজেলার তেবাড়িয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ খেলায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন। খেলাটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব মো. ফজলুল হক সরকার। তাঁর উপস্থিতিতে প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
খেলায় মুখোমুখি হয় অ্যাডভোকেট সোয়াইব হোসাইন স্পোর্টস একাডেমি এবং নীলফামারীর গোরগ্রামের এ আর রহমান ফুটবল একাডেমি। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা লক্ষ্য করা যায়। উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের তুলনায় ভালো নৈপুণ্য প্রদর্শন করে স্বাগতিক অ্যাডভোকেট সোয়াইব হোসাইন স্পোর্টস একাডেমি।
খেলার নির্ধারিত সময়ে এ আর রহমান ফুটবল একাডেমিকে ২-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে অ্যাডভোকেট সোয়াইব হোসাইন স্পোর্টস একাডেমি।
এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
খানসামা উপজেলার ক্রীড়াঙ্গনে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা ও স্বর্ণের চামচ,বাটি চলছে গণনা।

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা ও স্বর্ণের চামচ,বাটি চলছে গণনা।