বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কাইনমারি এলাকায় এ অভিযান চালানো হয়।
রোববার (২২ নভেম্বর) সকালে এসআরবি-৬-এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ওলী খান কাইনমারি এলাকার মৃত জব্বার খানের ছেলে।
সৈয়দ ফজলুর রহমান জানান, এসআরবি ফোর্সেসের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় ওলী খানের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা মাদকসহ তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
