পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজে নানা আয়োজনে ও জাঁকজমকপূর্ণ পরিবেশে পিঠা উৎসব উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ জামাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা ও সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম ও অধ্যাপক আসাদুজ্জামান এবং প্রেসক্লাব দুমকির সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল লস্কর, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ সোহরাফ হোসেন ফকির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন সম্ভু, জিটিভি জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম সরদার এবং সমকাল প্রতিনিধি এবাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উৎসব উপলক্ষে কলেজে অধ্যয়নরত ছাত্রীদের অংশগ্রহণে পিঠা তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্টলগুলোতে নানা ধরনের ৩০ পদের বাহারি পিঠা প্রদর্শন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
