<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আবারও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ! দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজে পিঠা উৎসব পলাতক ফ্যাসিস্টদের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সরাইলে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সাংগঠনিক সভা মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদলগাছীতে টানা গুড়ি গুড়ি বৃষ্টিতে ইট ভাটা মালিকদের ৪ কোটি টাকার ক্ষতি মাঠে পাকা আমণ ধান কৃষের চখে জল। টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ১৮ মাসের শিশুকে আঘাতের অভিযোগ চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা ও স্বর্ণের চামচ,বাটি চলছে গণনা। খানসামায় অ্যাডভোকেট সোয়াইব হোসাইন স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সরাইলে ২ কুটি টাকা ব্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ৫ বছর ধরে পরিত্যাক্ত নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। চিরিরবন্দরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড এতিম শিশুদের মুখে দোয়া, তারেক রহমানের জন্মদিনে রূপগঞ্জ ছাত্রদলের আয়োজন ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮ ইটভাটা অবৈধভাবে চালাচ্ছে প্রশাসন নিরন রাজধানীর শ্যামলীতে তাজা ককটেল ও মোটরসাইকেলসহ যুবক আটক বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান
শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৯:৩৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৯:৩৫:২৯ অপরাহ্ন
শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত
সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জাহান কনক। সভার শুরুতে সভাপতি স্বাগত বক্তব্য রাখেন এবং প্রাণিসম্পদ খাতের অগ্রগতি নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। 

উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের শিক্ষক সিদ্দিকুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সোলায়মান কবীর এবং বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী। এ সময় স্থানীয় প্রেস ক্লাবের সাংবাদিক, বিভিন্ন এনজিও ও ভেটেরিনারি ওষুধ কোম্পানির প্রতিনিধি, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রান্তিক খামারিরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, আধুনিক পশুপালন পদ্ধতি এবং খামারিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চল হিসেবে শ্যামনগরে গবাদিপশুর সুরক্ষায় পর্যাপ্ত 'এনিম্যাল শেল্টার' নির্মাণ এবং লবণসহনশীল ঘাস চাষ সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত