<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনার সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য, অদৃশ্য কারণে নিরব কর্তৃপক্ষ চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার সীমান্তের দুই গ্রামের আড়াই কিলোমিটার সড়ক বেহাল, দ্রুত পাকাকরণের দাবি বিরামপুরের ‘মিনি সুইজারল্যান্ডে’ গোসলে নেমে ৯ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু, দুই দফা ডুব দিয়ে মরদেহ উদ্ধার করলেন মুজিবুর সাপাহারে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন উখিয়ায় নিরাপত্তা জোরদার, মাঠে দুই প্লাটুন বিজিবি বিগত সরকারের আমলে এলাকার উন্নয়ন হয়নি উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ডি.এম. দুলাল শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আবারও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ! দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজে পিঠা উৎসব পলাতক ফ্যাসিস্টদের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সরাইলে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সাংগঠনিক সভা মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদলগাছীতে টানা গুড়ি গুড়ি বৃষ্টিতে ইট ভাটা মালিকদের ৪ কোটি টাকার ক্ষতি মাঠে পাকা আমণ ধান কৃষের চখে জল। টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ১৮ মাসের শিশুকে আঘাতের অভিযোগ চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা ও স্বর্ণের চামচ,বাটি চলছে গণনা।
সাপাহারে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

সাপাহারে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০২:১৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০২:১৬:৫০ অপরাহ্ন
সাপাহারে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন সাপাহারে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন
নওগাঁর সাপাহারে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়ন—সাপাহার, গোয়ালা, তিলনা, আইহাই, পাতাড়ী ও শিরন্টির ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এ সহায়তা দেওয়া হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে উপজেলায় মোট ৮ হাজার ৫০০ বিঘা জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি সরিষা চাষের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা হবে।

কৃষি বিভাগের এ উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে সরিষা চাষে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভোজ্যতেলের দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান (সেলিম)। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নেত্রকোনার সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য, অদৃশ্য কারণে নিরব কর্তৃপক্ষ

নেত্রকোনার সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য, অদৃশ্য কারণে নিরব কর্তৃপক্ষ