<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনার সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য, অদৃশ্য কারণে নিরব কর্তৃপক্ষ চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার সীমান্তের দুই গ্রামের আড়াই কিলোমিটার সড়ক বেহাল, দ্রুত পাকাকরণের দাবি বিরামপুরের ‘মিনি সুইজারল্যান্ডে’ গোসলে নেমে ৯ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু, দুই দফা ডুব দিয়ে মরদেহ উদ্ধার করলেন মুজিবুর সাপাহারে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন উখিয়ায় নিরাপত্তা জোরদার, মাঠে দুই প্লাটুন বিজিবি বিগত সরকারের আমলে এলাকার উন্নয়ন হয়নি উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ডি.এম. দুলাল শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আবারও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ! দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজে পিঠা উৎসব পলাতক ফ্যাসিস্টদের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সরাইলে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সাংগঠনিক সভা মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদলগাছীতে টানা গুড়ি গুড়ি বৃষ্টিতে ইট ভাটা মালিকদের ৪ কোটি টাকার ক্ষতি মাঠে পাকা আমণ ধান কৃষের চখে জল। টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ১৮ মাসের শিশুকে আঘাতের অভিযোগ চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা ও স্বর্ণের চামচ,বাটি চলছে গণনা।
সীমান্তের দুই গ্রামের আড়াই কিলোমিটার সড়ক বেহাল, দ্রুত পাকাকরণের দাবি

সীমান্তের দুই গ্রামের আড়াই কিলোমিটার সড়ক বেহাল, দ্রুত পাকাকরণের দাবি

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০২:২১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০২:২১:২৫ অপরাহ্ন
সীমান্তের দুই গ্রামের আড়াই কিলোমিটার সড়ক বেহাল, দ্রুত পাকাকরণের দাবি সীমান্তের দুই গ্রামের আড়াই কিলোমিটার সড়ক বেহাল, দ্রুত পাকাকরণের দাবি
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ দাউদপুর গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের ভরসা প্রায় আড়াই কিলোমিটার সড়ক। দীর্ঘদিনেও পুরো সড়কটি পাকা না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, কৃষক, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কোথাও ভাঙা সিসি ঢালাই, কোথাও কাঁচা সড়কের গর্ত। স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ লাঘব ও এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণ করা হোক।

সম্প্রতি বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন বীরমুক্তিযোদ্ধা অমূল্য চন্দ্র রায় (৭০)। পুকুরপাড়সংলগ্ন ভাঙা সড়কে সাইকেলের চাকা ঢুকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পান তিনি। চিকিৎসা চললেও এখন একা হাঁটতে পারেন না এই বীরমুক্তিযোদ্ধা।

সড়কটি দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ দাউদপুর গ্রামে অবস্থিত। কাঁচা ও পাকা অংশ মিলিয়ে প্রায় আড়াই কিলোমিটার সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করেন। বর্ষায় কাদাপানি আর শুকনো মৌসুমে ধুলাবালিতে দুর্ভোগ বাড়ে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় বিদ্যালয়গামী শিক্ষার্থী ও রোগীদের।

২০১৭ সালে সড়কের একাংশের নাম রাখা হয় ‘মরহুম মকছেদ আলী মণ্ডল চেয়ারম্যান সরণি’। ২০১৮ সালে আরেক অংশের নামকরণ হয় ‘বীরমুক্তিযোদ্ধা দারাজ উদ্দিন সড়ক’। পরের বছর মাঝের অংশে ‘বীরমুক্তিযোদ্ধা অমূল্য সড়ক’ নামে স্মৃতিফলক স্থাপন করেন বীরমুক্তিযোদ্ধা অমূল্য চন্দ্র রায়। তিন বিশিষ্ট ব্যক্তির নামে পরিচিতি পেলেও সড়কটির পূর্ণাঙ্গ উন্নয়ন হয়নি। গত আট বছরে সাত ধাপে মাত্র এক কিলোমিটার সড়কে সিসি ঢালাই দেওয়া হয়েছে। ভারী ট্রাক্টরের চলাচলে সেই অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের দাবি, ছয়টি স্থানে পুকুরপাড়ের মাটি সরে গিয়ে সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এলাকার উৎপাদিত শাকসবজি কাটলা হাটসহ বিভিন্ন বাজারে নিয়ে দেশের নানা স্থানে সরবরাহ করা হয়। যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় কৃষক ও ব্যবসায়ীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি জরুরি চিকিৎসার প্রয়োজনে রাতের বেলা রোগী পরিবহন কঠিন হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি পাকাকরণ করা হলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।

দক্ষিণ দাউদপুরের ভ্যানচালক সামসুল আলম বলেন, ‘এ্যাংকা রাস্তা দেশোত আর কোটেও আছে কিনা হামার জানা নাই। এই রাস্তা দিয়ে ভ্যান চালালে ড্রাইভার ও যাত্রীর বুকোত ও কোমরোত ব্যাদনা হয়।’

বিরামপুর উপজেলা প্রকৌশলী আতাউর রহমান বলেন, দিনাজপুর-৬ প্রকল্পের আওতায় কাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দক্ষিণ দাউদপুর আবদুল আহাদ চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়ক কার্পেটিং করার প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবটি দ্রুত অনুমোদন করে সড়কটির উন্নয়নকাজ শুরু করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অংশগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নেত্রকোনার সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য, অদৃশ্য কারণে নিরব কর্তৃপক্ষ

নেত্রকোনার সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য, অদৃশ্য কারণে নিরব কর্তৃপক্ষ