<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনার সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য, অদৃশ্য কারণে নিরব কর্তৃপক্ষ চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার সীমান্তের দুই গ্রামের আড়াই কিলোমিটার সড়ক বেহাল, দ্রুত পাকাকরণের দাবি বিরামপুরের ‘মিনি সুইজারল্যান্ডে’ গোসলে নেমে ৯ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু, দুই দফা ডুব দিয়ে মরদেহ উদ্ধার করলেন মুজিবুর সাপাহারে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন উখিয়ায় নিরাপত্তা জোরদার, মাঠে দুই প্লাটুন বিজিবি বিগত সরকারের আমলে এলাকার উন্নয়ন হয়নি উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ডি.এম. দুলাল শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আবারও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ! দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজে পিঠা উৎসব পলাতক ফ্যাসিস্টদের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সরাইলে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সাংগঠনিক সভা মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদলগাছীতে টানা গুড়ি গুড়ি বৃষ্টিতে ইট ভাটা মালিকদের ৪ কোটি টাকার ক্ষতি মাঠে পাকা আমণ ধান কৃষের চখে জল। টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ১৮ মাসের শিশুকে আঘাতের অভিযোগ চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা ও স্বর্ণের চামচ,বাটি চলছে গণনা।
চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার

চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০২:২৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০২:২৫:০৯ অপরাহ্ন
চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার
চাকরির পেছনে না ছুটে নিজেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন মোহাম্মদ রাসেল খান। নবম শ্রেণিতে পড়ার সময় মাত্র ১৫০টি মুরগি দিয়ে শুরু করেছিলেন পোল্ট্রি খামার। ১০ বছরের ব্যবধানে সেই ছোট উদ্যোগ এখন চারতলা ভবনজুড়ে। খামারে রয়েছে সাত হাজার মুরগি। প্রতিদিন ডিম উৎপাদন হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার। এসব ডিম বিক্রি করে দৈনিক আয় হচ্ছে ৫০ থেকে ৬০ হাজার টাকা। পাশাপাশি তার খামারে কর্মসংস্থান হয়েছে এলাকার ২৫ থেকে ৩০ জন মানুষের।
​পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দি গ্রামে রাসেলের বাড়ি। তিনি মোহাম্মদ দুলাল খান ও মোসা. আলেয়া বেগম দম্পতির বড় ছেলে। ২০১৬ সালে নবম শ্রেণিতে পড়ার সময় স্বল্প পুঁজি নিয়ে ‘সততা পোল্ট্রি খামার’ নামে উদ্যোগটি শুরু করেন। ধীরে ধীরে বাড়তে থাকে খামারের পরিধি। বর্তমানে সেখানে ছয় হাজার লেয়ার ও এক হাজার কালার বাট মুরগি রয়েছে।
​খামারে উৎপাদিত ডিম স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। লেয়ার মুরগি একটানা ১৮ মাস ডিম দেওয়ার পর কেজি দরে বিক্রি করে নতুন মুরগি তোলা হয় খামারে।
​রাসেল খান বলেন, ছাত্রাবস্থা থেকেই তার স্বপ্ন ছিল চাকরির পেছনে ছুটবেন না। নিজে উদ্যোক্তা হয়ে এলাকার বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেবেন। তার খামারের মাধ্যমে ২৫ থেকে ৩০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে।
​তিনি জানান, নবম শ্রেণিতে পড়ার সময় ১৫০টি মুরগি দিয়ে খামার শুরু করেন। পাশাপাশি লেখাপড়া চালিয়ে স্নাতক ডিগ্রিও অর্জন করেছেন। যশোরে ঘুরতে গিয়ে দোতলা ও তিনতলা পোল্ট্রি খামার দেখে আকৃষ্ট হন তিনি। তখনই চারতলা খামার করার পরিকল্পনা করেন। এতে অল্প জায়গায় বড় পরিসরে খামার করা সম্ভব—সেই চিন্তা থেকেই চারতলা খামার গড়ে তোলেন রাসেল।
​রাসেল আরও জানান, ১৫০টি মুরগি থেকে এখন খামারে সাত হাজার মুরগি হয়েছে। প্রতিদিন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার ডিম উৎপাদন হয়। এসব ডিম বিক্রি করে দৈনিক ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যায়। তাকে দেখে আরও অনেক তরুণ খামার গড়ছেন। তাদের নানাভাবে পরামর্শ দিয়ে সহায়তা করছেন তিনি।
​রাসেলের বাবা মোহাম্মদ দুলাল খান বলেন, স্কুলে পড়ার সময়ই রাসেল পোল্ট্রি খামার শুরু করে। প্রথমে অল্প পুঁজি দিয়ে ছোট পরিসরে শুরু করলেও এখন চারতলা খামার হয়েছে। এ জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তিনি তাকে উৎসাহ দেওয়ার পাশাপাশি জমি ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। খামারের লাভের টাকা সংসারে ব্যয় না করে তা দিয়ে খামারের পরিধি বাড়ানো হচ্ছে।
​স্থানীয় উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সমিতির নির্বাহী পরিচালক মো. এনায়েত মামুন বলেন, জেলায় চারতলা বিশিষ্ট পোল্ট্রি খামার আর কোথাও নেই। এটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। খামারটি পরিচ্ছন্ন রাখা ও রোগজীবাণুমুক্ত রাখার বিষয়ে কর্তৃপক্ষ সচেতন। এটি দেখে এলাকার অনেক বেকার তরুণ উদ্যোক্তা হচ্ছেন। এখানে অনেকের কর্মসংস্থান হয়েছে। রাসেল খান একজন সফল উদ্যোক্তা। তার সংস্থা থেকে তাকে ২০ লাখ টাকা ঋণ সহায়তা দেওয়া হয়েছে এবং নতুন উদ্যোগের জন্যও তাকে ঋণ দেওয়া হবে।


​পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস বলেন, রাসেল খানের চারতলা পোল্ট্রি খামারটি সফল হয়েছে। এর মাধ্যমে তিনি নিজে লাভবান হওয়ার পাশাপাশি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। তার উদ্যোগ দেখে এলাকায় নতুন উদ্যোক্তাও তৈরি হচ্ছেন। রাসেল খান স্থানীয় মানুষের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।
 

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নেত্রকোনার সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য, অদৃশ্য কারণে নিরব কর্তৃপক্ষ

নেত্রকোনার সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য, অদৃশ্য কারণে নিরব কর্তৃপক্ষ