ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ। লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখতে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীতে ডিএমপির বড় অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, ডিমলায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত দেবহাটায় নজরুল বর্ষ ২০২৬ এর সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৯৬ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী শিশু অপহরণ ও ধর্ষণের মামলায় আসামী হয়ে সরাইল থানার ওসির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ, সরাইলে বসতবাড়িতে চুরি ও মালামাল লুটপাট দেবহাটায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনা সভা আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা রাজধানীতে ডিএমপির বড় অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬ চেক জালিয়াতির মামলায় লক্ষ্মীপুরের সাবেক আইনজীবী সমিতির সম্পাদক কারাগারে সম্পত্তির জন্য বাবার লাশ রেখেই ভাই-বোনের বিরোধ দেশে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়লো , গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জনের মৃ*ত্যু ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা সুন্দরবনে সম্রাট বাহিনীর ডেরা থেকে চার জেলে উদ্ধার দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন: সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা কক্সবাজার সদর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে বিশাল ব্যবধানে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরের নিরস্কুশ জয়
ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ।

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ।

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৭:২২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৭:২২:০৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ। ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ১৫ হাজার ৪৮টি ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


১৪ অক্টোবর রাত ১টার  বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় আগে থেকেই অবস্থান নিয়ে নজরদারি করছিল সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি টহলদল। এ সময় আনুমানিক ২৫ থেকে ৩০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসছিলেন। টহলদল তাঁদের ধাওয়া করলে তাঁরা মাথায় বহন করা কার্টন ফেলে দৌড়ে পালিয়ে যান।


পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো কার্টনের ভেতর ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ১৫ হাজার ৪৮টি ডিসপ্লে উদ্ধার করেন।জব্দ করা চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এদিকে, মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সাম্প্রতিক অভিযানে ১০ হাজার ৬৫৫টি ইয়াবা ট্যাবলেট, ৪৭২ কেজি গাঁজা, ১ হাজার ১৮৭ বোতল ইস্কাফ, ২৭৫ বোতল বিদেশি মদ এবং ১৭৮ বোতল বিয়ার জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বিজিবি জানায়, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ১৪ অক্টোবর পর্যন্ত গত এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং প্রায় ১২৩ কোটি টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি মালামালসহ সর্বমোট ১২৯ কোটি ৩ লাখ ৭২ হাজার ৮৭৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। এ সময় এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ২৫ জনকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ।

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ।