ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর। ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ। লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখতে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীতে ডিএমপির বড় অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, ডিমলায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত দেবহাটায় নজরুল বর্ষ ২০২৬ এর সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৯৬ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী শিশু অপহরণ ও ধর্ষণের মামলায় আসামী হয়ে সরাইল থানার ওসির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ, সরাইলে বসতবাড়িতে চুরি ও মালামাল লুটপাট দেবহাটায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনা সভা আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা রাজধানীতে ডিএমপির বড় অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬ চেক জালিয়াতির মামলায় লক্ষ্মীপুরের সাবেক আইনজীবী সমিতির সম্পাদক কারাগারে সম্পত্তির জন্য বাবার লাশ রেখেই ভাই-বোনের বিরোধ দেশে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়লো , গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জনের মৃ*ত্যু ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা
কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০২:১৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০২:১৪:৫৯ অপরাহ্ন
কালিয়াকৈরে অবৈধ আবাসিক  হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ
গাজীপুরের কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দরা এলাকায় মান্নান প্লাজা নামের একটি বহুতল ভবনের তৃতীয় তলায় দীর্ঘদিন যাবত আবাসিক হোটেলের আড়ালে বিভিন্ন বয়সের নারীদের রেখে দেহ ব্যবসা চালিয়ে আসছে একটি কুচক্রী মহল। বিগত দিনেও ওই হোটেলে অসামাজিক কার্যকলাপের জন্য বিভিন্ন সময় কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে নারী-পুরুষদের আটক করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেছে। এরপরে কিছুদিন ওই অবৈধ ব্যবসা বন্ধ  রাখা হলেও কৌশলে আবার সেই অবৈধ দেহ ব্যবসার কাজ চালিয়ে যাচ্ছে কতিপয় অসাধু ব্যক্তি তত্ত্বাবধানে তাদের টাকা দিলে সব কিছু সম্ভব। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার  দিবাগত রাতে মাদক বিরোধী ও অসামাজিক কার্যকলাপ বিরোধী যুব সমাজের একটি অংশ ওই হোটেলে এসে হোটেল কর্তৃপক্ষদের কাছে জানতে চান ওই হোটেলে নারী-পুরুষদের দিয়ে অবৈধভাবে দেহ ব্যবসা করানো হচ্ছে কিনা এ সময় হোটেল কর্তৃপক্ষ মাদকবিরোধী ও অসামাজিক কর্মকান্ড বিরোধী যুবকদের হোটেলের প্রধান ফটক  বন্ধ করে দিয়ে যুবকদের আটকে রাখেন। এ সময় কালিয়াকৈর থানা পুলিশকে সংবাদ দেয়া হলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়ে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে ৩৯ জন নারী পুরুষকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে আইনি প্রক্রিয়া শেষে আটক কৃত সবাইকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি