ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর। ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ। লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখতে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীতে ডিএমপির বড় অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, ডিমলায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত দেবহাটায় নজরুল বর্ষ ২০২৬ এর সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৯৬ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী শিশু অপহরণ ও ধর্ষণের মামলায় আসামী হয়ে সরাইল থানার ওসির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ, সরাইলে বসতবাড়িতে চুরি ও মালামাল লুটপাট দেবহাটায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনা সভা আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা রাজধানীতে ডিএমপির বড় অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬ চেক জালিয়াতির মামলায় লক্ষ্মীপুরের সাবেক আইনজীবী সমিতির সম্পাদক কারাগারে সম্পত্তির জন্য বাবার লাশ রেখেই ভাই-বোনের বিরোধ দেশে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়লো , গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জনের মৃ*ত্যু ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০২:২৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০২:২৪:৩১ অপরাহ্ন
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে পড়ার এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে । এই মর্মান্তিক ঘটনায় অন্তত ২৮ জন শিক্ষার্থী এবং একজন নারী শিক্ষিকা প্রাণ হারিয়েছেন।
স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের দির কলোনি এলাকায় অবস্থিত একটি বেসরকারি স্কুলে এই দুর্ঘটনা ঘটে । ছাদ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছে ।
দুর্ঘটনার পর পরই হতাহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় লেডি রিডিং হাসপাতালে (এলআরএইচ) নিয়ে যাওয়া হয় । হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও পরবর্তীতে জানায়, একে একে ২৮টি শিশু ও একজন নারী শিক্ষকের মরদেহ হাসপাতালে আনা হয়েছে ।
এদিকে ঘটনার পরপরই জরুরি সেবা বাহিনী (ইএসএফ) দ্রুত উদ্ধারকাজ শুরু করে । ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কি না, তা খুঁজে বের করতে তল্লাশি চালানো হচ্ছে । নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন । অন্যদিকে, এই গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট বেসরকারি স্কুলটির মালিককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ ।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি । প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন । পাশাপাশি, প্রাদেশিক শিক্ষা বিভাগকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে [।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি