ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা দুর্গাপূজায় গাইবান্ধায় ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩ শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর। ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ। লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখতে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীতে ডিএমপির বড় অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, ডিমলায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত দেবহাটায় নজরুল বর্ষ ২০২৬ এর সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৯৬ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী শিশু অপহরণ ও ধর্ষণের মামলায় আসামী হয়ে সরাইল থানার ওসির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ, সরাইলে বসতবাড়িতে চুরি ও মালামাল লুটপাট দেবহাটায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনা সভা আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা রাজধানীতে ডিএমপির বড় অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬ চেক জালিয়াতির মামলায় লক্ষ্মীপুরের সাবেক আইনজীবী সমিতির সম্পাদক কারাগারে সম্পত্তির জন্য বাবার লাশ রেখেই ভাই-বোনের বিরোধ
দুর্গাপূজায় গাইবান্ধায় ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩

দুর্গাপূজায় গাইবান্ধায় ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৬:৩৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৬:৩৯:৫৩ অপরাহ্ন
দুর্গাপূজায় গাইবান্ধায় ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩ দুর্গাপূজায় গাইবান্ধায় ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে গাইবান্ধাসহ রংপুর বিভাগের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসএআরবি-১৩)। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসএআরবি-১৩-এর অধিনায়কের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। রংপুর বিভাগের এসএআরবি-১৩-এর আওতাধীন এলাকায় এ বছর ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে গাইবান্ধা জেলায় ৬২৬টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

দুর্গাপূজাকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে এসএআরবি-১৩ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল জোরদার এবং স্থানীয় পূজা উদযাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক এসএআরবি সদস্য মোতায়েন থাকবেন। রংপুর কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটির প্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখা হবে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নাশকতাসহ যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া দুষ্কৃতকারী বা উগ্র চক্রের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, পূজামণ্ডপ ভাঙচুর, পূজার উপকরণ নষ্ট, ভাঙচুর বা চুরির মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এসএআরবি-১৩-এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য দেখলে তা যাচাই না করে শেয়ার না করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সর্বজনীন উৎসব। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে এসএআরবি-১৩।

পরিশেষে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ব্যাটালিয়নটির পক্ষ থেকে বলা হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গোৎসব শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উদযাপিত হবে।
 

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা

মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা