ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
"দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা সবার উৎসব" রিজভী বিয়ের দাওয়াত না পেয়ে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, আনন্দবাড়িতে রক্তক্ষয়ী ট্র্যাজেডি আমতলীর কবিরের পরিবারে শোকের মাতম, আগুনে গেল ছেলে-মেয়ে-নাতি কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে তিন স্বজনকে হারিয়ে নির্বাক জিয়াদুল কবির ও কাজল রেখা বিএনপির চেয়ারম্যান না হলে বরাদ্দ নয়: চিফ হুইপের বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের বসুরহাটে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান ‘গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়’: রুমিন ফারহানা বাঘারপাড়ায় উৎসবের আমেজে শুরু হলো শারদীয় দুর্গাপূজা মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা দুর্গাপূজায় গাইবান্ধায় ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩ শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর। ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ। লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখতে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীতে ডিএমপির বড় অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, ডিমলায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত দেবহাটায় নজরুল বর্ষ ২০২৬ এর সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৯৬ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী
বসুরহাটে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

বসুরহাটে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৬:৩৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৬:৩৬:২৪ অপরাহ্ন
বসুরহাটে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান বসুরহাটে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বসুরহাট বাজার, ওয়াকওয়ে এবং প্রধান সড়ককে যানজটমুক্ত করতে এক বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহ নেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ভাসমান দোকানপাট সরিয়ে দেওয়া হয়। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করা এবং ফুটপাত ও মূল সড়ক দখল করে রাখা বিভিন্ন দোকানের মালামাল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল এবং বসুরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় অংশ নেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বসুরহাট বাজারকে সম্পূর্ণ যানজটমুক্ত রাখা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপের মাধ্যমে বসুরহাট বাজারের এই দীর্ঘদিনের যানজট ও অবৈধ দখলের স্থায়ী সমাধান সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
"দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা সবার উৎসব"  রিজভী

"দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা সবার উৎসব" রিজভী