ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান না হলে বরাদ্দ নয়: চিফ হুইপের বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের বসুরহাটে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান ‘গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়’: রুমিন ফারহানা বাঘারপাড়ায় উৎসবের আমেজে শুরু হলো শারদীয় দুর্গাপূজা মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা দুর্গাপূজায় গাইবান্ধায় ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩ শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর। ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ। লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখতে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীতে ডিএমপির বড় অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, ডিমলায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত দেবহাটায় নজরুল বর্ষ ২০২৬ এর সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৯৬ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী শিশু অপহরণ ও ধর্ষণের মামলায় আসামী হয়ে সরাইল থানার ওসির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ, সরাইলে বসতবাড়িতে চুরি ও মালামাল লুটপাট দেবহাটায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনা সভা
বিএনপির চেয়ারম্যান না হলে বরাদ্দ নয়: চিফ হুইপের বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

বিএনপির চেয়ারম্যান না হলে বরাদ্দ নয়: চিফ হুইপের বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৬:৪৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৬:৪৬:০১ অপরাহ্ন
বিএনপির চেয়ারম্যান না হলে বরাদ্দ নয়: চিফ হুইপের বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের বিএনপির চেয়ারম্যান না হলে বরাদ্দ নয়: চিফ হুইপের বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারি উন্নয়ন বরাদ্দ না দেওয়ার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনির দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান।
বিবৃতিতে জামায়াত নেতা বলেন, গত ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক কর্মীসভায় চিফ হুইপ নূরুল ইসলাম মনি যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং জাতীয় সংসদের সদস্য হিসেবে নেওয়া শপথের সরাসরি সাংঘর্ষিক।
চিফ হুইপের বক্তব্য উদ্ধৃত করে অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘তিনি বলেছেন—অন্য কেউ জয়ী হলে আমার কাছে আসতে পারবেন না, আমি কোনো কাজ দেব না। ওই ইউনিয়নের কপাল পুড়বে।’ চিফ হুইপের এই ধরনের বক্তব্য স্থানীয় সরকার ব্যবস্থার ওপর চরম হস্তক্ষেপ, নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন এবং জনগণের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভীতি সঞ্চারের নগ্ন প্রয়াস।
জামায়াত নেতা আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের কিছু এমপি ও মন্ত্রী অতীতের ফ্যাসিবাদী শাসকদের মতো বক্তব্য দিচ্ছেন, যা দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করছে। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে তারা নিজেরাই নব্য ফ্যাসিবাদের রূপ ধারণ করছেন, যা জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে একেবারেই অগ্রহণযোগ্য।
বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখার আহ্বান জানান এহসানুল মাহবুব জুবায়ের।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বিএনপির চেয়ারম্যান না হলে বরাদ্দ নয়: চিফ হুইপের বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

বিএনপির চেয়ারম্যান না হলে বরাদ্দ নয়: চিফ হুইপের বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের