ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী গুরুতর আহত, চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর "দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা সবার উৎসব" রিজভী বিয়ের দাওয়াত না পেয়ে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, আনন্দবাড়িতে রক্তক্ষয়ী ট্র্যাজেডি আমতলীর কবিরের পরিবারে শোকের মাতম, আগুনে গেল ছেলে-মেয়ে-নাতি কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে তিন স্বজনকে হারিয়ে নির্বাক জিয়াদুল কবির ও কাজল রেখা বিএনপির চেয়ারম্যান না হলে বরাদ্দ নয়: চিফ হুইপের বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের বসুরহাটে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান ‘গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়’: রুমিন ফারহানা বাঘারপাড়ায় উৎসবের আমেজে শুরু হলো শারদীয় দুর্গাপূজা মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা দুর্গাপূজায় গাইবান্ধায় ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩ শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর। ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ। লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখতে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীতে ডিএমপির বড় অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, ডিমলায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত দেবহাটায় নজরুল বর্ষ ২০২৬ এর সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন
বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী গুরুতর আহত, চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী গুরুতর আহত, চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১০:৫৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১০:৫৮:৩৬ পূর্বাহ্ন
বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী গুরুতর আহত, চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী গুরুতর আহত, চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক মুদি ব্যবসায়ীকে দোকানে ঢুকে গুলি করার ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ীর নাম মিজানুর রহমান মিজান (৩৪)। তাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটের 'মিজান স্টোরে' এই হামলার ঘটনা ঘটে।
আহত মিজানুর রহমান আমানউল্যাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের বাসিন্দা আহাম্মদ উল্যাহর ছেলে। স্থানীয়দের দাবি, তিনি রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর সমর্থক।  স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে নিজের দোকানে বেচাকেনা করছিলেন মিজান। এ সময় মুখোশ পরিহিত ২০-২৫ জনের একটি সশস্ত্র দল দোকানে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা মিজানকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। এতে তার পেটের বাঁ অংশ, বাঁ হাত এবং উরুতে গুলি লাগে। রক্তাত্ব অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে রাতেই তাকে জরুরি চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।  এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ বলেন, মিজান তাদের দলের একজন সক্রিয় সমর্থক। বিগত ২০২০ সালেও রাজনৈতিক কারণে তার ওপর হামলা চালিয়ে তাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। মুখোশধারী হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে যে, ছররা গুলিতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী গুরুতর আহত, চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী গুরুতর আহত, চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর