<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদলগাছীতে টানা গুড়ি গুড়ি বৃষ্টিতে ইট ভাটা মালিকদের ৪ কোটি টাকার ক্ষতি মাঠে পাকা আমণ ধান কৃষের চখে জল। টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ১৮ মাসের শিশুকে আঘাতের অভিযোগ চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা ও স্বর্ণের চামচ,বাটি চলছে গণনা। খানসামায় অ্যাডভোকেট সোয়াইব হোসাইন স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সরাইলে ২ কুটি টাকা ব্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ৫ বছর ধরে পরিত্যাক্ত নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। চিরিরবন্দরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড এতিম শিশুদের মুখে দোয়া, তারেক রহমানের জন্মদিনে রূপগঞ্জ ছাত্রদলের আয়োজন ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮ ইটভাটা অবৈধভাবে চালাচ্ছে প্রশাসন নিরন রাজধানীর শ্যামলীতে তাজা ককটেল ও মোটরসাইকেলসহ যুবক আটক বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান ৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় বিমানের জন্য আকাশসীমায় নিষেধাজ্ঞা আরও বাড়াল পাকিস্তান আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জি: এম.ইকবাল হোসাইন বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস চিরিরবন্দরে ১৩ আসামিকে দিনাজপুর আদালতে প্রেরণ রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া
চিরিরবন্দরে গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

চিরিরবন্দরে গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:৩২:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০২:১২:১৯ অপরাহ্ন
চিরিরবন্দরে গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড চিরিরবন্দরে গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
‎দিনাজপুরের চিরিরবন্দরে থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থলে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎​বুধবার (০৭ অক্টোবর ২০২৪) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় চিরিরবন্দর থানাধীন ১০ নং পুনট্রি ইউনিয়নের চকমুসা বিলপাড়া গ্রামের জয়উদ্দিনের লিচু বাগানের ভেতর থেকে তাদের আটক করা হয়।
‎
‎​পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ আইয়ুব হোসেনের নেতৃত্বে একটি চৌকস অভিযানকারী দল পুনট্রি ইউপি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল। 
‎
‎অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে চকমুসা বিলপাড়া গ্রামের লিচু বাগানের ভেতর গাঁজা সেবন ও নিজ দখলে রাখার অপরাধে তিনজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। 
‎
‎এ সময় তাদের কাছ থেকে ১ পুরিয়া গাঁজা, ১টি গাঁজা খাওয়ার কলকী এবং ২টি গ্যাসলাইট উদ্ধার করা হয়।
‎
‎​ঘটনাস্থল থেকে চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজকে বিষয়টি জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট চলাকালে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী উপস্থিত ছিলেন।
‎
‎​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বিলপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ আব্দুর রশিদ (৪৮), চকমুসা বিলপাড়া গ্রামের মোঃ ফয়েজ উদ্দিন শাহর ছেলে মোঃ ফারিকুল ইসলাম (২৪) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ জয়নুল (২২)।
‎
‎​অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ নং আসামি মোঃ আব্দুর রশিদকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, ২ নং আসামি মোঃ ফারিকুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং ৩ নং আসামি মোঃ জয়নুলকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
‎
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকের বিরুদ্ধে চিরিরবন্দর থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : E Somoy TV

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার