ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
'স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক': নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত কারণে মন্ত্রিসভা ছাড়ছেন ইশরাক, দল না চাইলেও মাদকের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা যাত্রাবাড়ীতে মামলায় আনিসুল ও পলক ফের গ্রেপ্তার আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড, জামায়াত করেছে দ্বিতীয় বিয়ে - বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী গুরুতর আহত, চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর "দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা সবার উৎসব" রিজভী বিয়ের দাওয়াত না পেয়ে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, আনন্দবাড়িতে রক্তক্ষয়ী ট্র্যাজেডি আমতলীর কবিরের পরিবারে শোকের মাতম, আগুনে গেল ছেলে-মেয়ে-নাতি কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে তিন স্বজনকে হারিয়ে নির্বাক জিয়াদুল কবির ও কাজল রেখা বিএনপির চেয়ারম্যান না হলে বরাদ্দ নয়: চিফ হুইপের বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের বসুরহাটে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান ‘গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়’: রুমিন ফারহানা বাঘারপাড়ায় উৎসবের আমেজে শুরু হলো শারদীয় দুর্গাপূজা মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা দুর্গাপূজায় গাইবান্ধায় ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩ শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর। ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ। লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার
'স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক': নাসীরুদ্দীন পাটওয়ারী

'স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক': নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০২:০৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০২:০৪:২৮ অপরাহ্ন
'স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক': নাসীরুদ্দীন পাটওয়ারী 'স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক': নাসীরুদ্দীন পাটওয়ারী
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, মাদকের বিরুদ্ধে ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন ইশরাক হোসেন।
আজ সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "সমস্যাটা মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার। ইশরাক ভাই রাজনীতিতে নতুন এবং ওনার উদ্দেশ্য ভালো ছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ভুলের মাশুল দিতে হয়েছে তাকে। এটি স্পষ্টতই স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, যার কারণে মাঝখান দিয়ে ইশরাক ভাই পরিস্থিতির শিকার বা ফাঁদে পড়ে গেলেন।"
সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি নেতা বলেন, "সব নাগরিকের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। গত কয়েক মাসের তথ্যানুযায়ী দেশের বেশ কিছু জায়গায় ভাঙচুরের অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা আইনশৃঙ্খলার দুর্বলতাকে নির্দেশ করে।"
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি অনাকাঙ্ক্ষিত ইস্যুর প্রসঙ্গ টেনে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, "আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে অন্য কোনো ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লাগে। যেকোনো ভুল বোঝাবুঝি দূর করতে সব পক্ষের একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।"
একই সাথে নিজের বক্তব্যকে ভিন্নভাবে না দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য একে অপরের প্রতি শ্রদ্ধা এবং কার্যকর সংলাপের কোনো বিকল্প নেই।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
'স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক': নাসীরুদ্দীন পাটওয়ারী

'স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক': নাসীরুদ্দীন পাটওয়ারী