নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি শিম ক্ষেত থেকে শাহেদ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি ফসলি জমি থেকে স্থানীয় বাসিন্দারা তাঁর লাশ উদ্ধার করেন।
নিহত শাহেদ ওই ইউনিয়নের নয়ন মার্কেট সংলগ্ন দক্ষিণ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালে নিজের শিম ক্ষেতে কাজ করতে যান শাহেদ। এরপর দুপুরের দিকে অন্য কৃষকেরা ক্ষেতের ভেতরে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে স্থানীয়রা বুঝতে পারেন যে তিনি ততক্ষণে মারা গেছেন।
তবে ঠিক কী কারণে বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
