ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিএইচপি ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ, সাইবার ঝুঁকির সতর্কতা সাংবাদিক ও প্রশাসনকে পেটানোর হুমকি: জামালপুরে ছাত্রদল কর্মী গ্রেপ্তার বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা: মাদারীপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৪ জমির নামজারির নিয়মে বড় পরিবর্তন, যেভাবে করবেন আবেদন পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি: বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি বহু ওয়েবসাইট সাময়িক বন্ধ সরাইলের মলাইশে সম্প্রীতির আবহে বিজয় দশমী ও প্রতিমা বিসর্জন সম্পন্ন, স্পেনের রাজপরিবারের বিশেষ সম্মাননা পাচ্ছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি হরমুজ প্রণালি ও গাজা পরিস্থিতি: কাতার-ফ্রান্সের যৌথ আহ্বান নোয়াখালীর সুবর্ণচরে শিম ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ৪০ লাখ কৃষক পাবেন বিশেষ 'কৃষক কার্ড', মোবাইল ফোনেই মিলবে বৃষ্টির পূর্বাভাস নোয়াখালীতে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় নিজের সন্তান বিক্রি করে বাবার চুরির নাটক! "আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে" দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে এক মাস ধরে জমিয়েছেন পছন্দের শাড়ি :ব্যারিস্টার রুমিন ফারহানার জিম্বাবুয়ের কাছে হারের পর আইসিসির জরিমানার মুখে বাংলাদেশ পূজায় মেট্রোরেলের নতুন সময়সূচি মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বেতাগীতে জমি বিরোধে শিশুকে মারধরের অভিযোগ, মামলা নিয়ে পাল্টাপাল্টি দাবি 'স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক': নাসীরুদ্দীন পাটওয়ারী
সাংবাদিক ও প্রশাসনকে পেটানোর হুমকি: জামালপুরে ছাত্রদল কর্মী গ্রেপ্তার

সাংবাদিক ও প্রশাসনকে পেটানোর হুমকি: জামালপুরে ছাত্রদল কর্মী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৯:১৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৯:১৬:০৫ অপরাহ্ন
সাংবাদিক ও প্রশাসনকে পেটানোর হুমকি: জামালপুরে ছাত্রদল কর্মী গ্রেপ্তার সাংবাদিক ও প্রশাসনকে পেটানোর হুমকি: জামালপুরে ছাত্রদল কর্মী গ্রেপ্তার
জামালপুরের মেলান্দহে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে আজমাইন হোসেন লাঞ্জু নামের এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মেলান্দহ পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লাঞ্জু উপজেলার পূর্ব মালঞ্চ গ্রামের সুজা শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণীর অনশনের ঘটনা ঘটে। ওই ঘটনার গ্রাম্য সালিশে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমেদ জুয়েলের বিরুদ্ধে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন জুয়েল।
এই ঘটনার সূত্র ধরে উপজেলা ছাত্রদলের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আজমাইন হোসেন লাঞ্জুর একটি অডিও বার্তা ছড়িয়ে পড়ে। অডিওতে তাকে বলতে শোনা যায়, "চলতি ক্ষমতায় বিএনপি—দুই-চারটা সাংবাদিক, দুই-চারটা পুলিশ-প্রশাসন যদি পিটাপিটি না করতে পারি ছাত্রদল হয়ে, তাহলে কী হলো? চলেন, জুয়েল ভাই যদি বলে, তাহলে সেই লেভেলের পিটুনি দেই সাংবাদিকরে..."।
এই কথোপকথনের স্ক্রিন রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রশাসনের নজরে আসে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিক ও পুলিশ-প্রশাসনকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে লাঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু দাবি করেছেন, গ্রেপ্তারকৃত লাঞ্জু ছাত্রদলের কোনো দলীয় পদে নেই।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পিএইচপি ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ, সাইবার ঝুঁকির সতর্কতা

পিএইচপি ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ, সাইবার ঝুঁকির সতর্কতা