চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
-
আপলোড সময় :
২৪-১০-২০২৬ ১২:২১:৩৪ পূর্বাহ্ন
-
আপডেট সময় :
২৪-১০-২০২৬ ১২:২১:৩৪ পূর্বাহ্ন
চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
দিনাজপুরের চিরিরবন্দরে থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার ১০ নং পুনট্রি ইউনিয়নের আমতলী বাজারস্থ সিএন্ডবি মোড় এলাকার হাইওয়ে রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— চিরিরবন্দর উপজেলার পূর্ব ভিয়াইল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মোঃ এমদাদুল হক (৫০) এবং একই গ্রামের মোঃ মুজিবর রহমানের ছেলে মোঃ রনি (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) সবুজের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি চৌকস দল ১০ নং পুনট্রি ইউনিয়ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানকালে আমতলী বাজার সিএন্ডবি মোড়ে ওই দুই ব্যক্তি সাদা কাগজে মোড়ানো অবস্থায় ২০ গ্রাম গাঁজাসহ অবস্থান করছিল। পুলিশ তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা ফাতেহা তুজ জোহরাকে বিষয়টি অবহিত করেন।
সংবাদ পেয়ে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হন এবং আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, "মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
কমেন্ট বক্স