ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পিএইচপি ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ, সাইবার ঝুঁকির সতর্কতা সাংবাদিক ও প্রশাসনকে পেটানোর হুমকি: জামালপুরে ছাত্রদল কর্মী গ্রেপ্তার বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা: মাদারীপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৪ জমির নামজারির নিয়মে বড় পরিবর্তন, যেভাবে করবেন আবেদন পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি: বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি বহু ওয়েবসাইট সাময়িক বন্ধ সরাইলের মলাইশে সম্প্রীতির আবহে বিজয় দশমী ও প্রতিমা বিসর্জন সম্পন্ন, স্পেনের রাজপরিবারের বিশেষ সম্মাননা পাচ্ছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি হরমুজ প্রণালি ও গাজা পরিস্থিতি: কাতার-ফ্রান্সের যৌথ আহ্বান নোয়াখালীর সুবর্ণচরে শিম ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ৪০ লাখ কৃষক পাবেন বিশেষ 'কৃষক কার্ড', মোবাইল ফোনেই মিলবে বৃষ্টির পূর্বাভাস নোয়াখালীতে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় নিজের সন্তান বিক্রি করে বাবার চুরির নাটক! "আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে" দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে এক মাস ধরে জমিয়েছেন পছন্দের শাড়ি :ব্যারিস্টার রুমিন ফারহানার জিম্বাবুয়ের কাছে হারের পর আইসিসির জরিমানার মুখে বাংলাদেশ পূজায় মেট্রোরেলের নতুন সময়সূচি মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বেতাগীতে জমি বিরোধে শিশুকে মারধরের অভিযোগ, মামলা নিয়ে পাল্টাপাল্টি দাবি
চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১২:২১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১২:২১:৩৪ পূর্বাহ্ন
চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

‎​দিনাজপুরের চিরিরবন্দরে থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎​শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার ১০ নং পুনট্রি ইউনিয়নের আমতলী বাজারস্থ সিএন্ডবি মোড় এলাকার হাইওয়ে রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
‎
‎​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— চিরিরবন্দর উপজেলার পূর্ব ভিয়াইল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মোঃ এমদাদুল হক (৫০) এবং একই গ্রামের মোঃ মুজিবর রহমানের ছেলে মোঃ রনি (৩১)।
‎​পুলিশ সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) সবুজের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি চৌকস দল ১০ নং পুনট্রি ইউনিয়ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানকালে আমতলী বাজার সিএন্ডবি মোড়ে ওই দুই ব্যক্তি সাদা কাগজে মোড়ানো অবস্থায় ২০ গ্রাম গাঁজাসহ অবস্থান করছিল। পুলিশ তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা ফাতেহা তুজ জোহরাকে বিষয়টি অবহিত করেন।
‎
‎​সংবাদ পেয়ে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হন এবং আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
‎
‎​এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, "মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত