ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫, সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান, কাঁকড়া চালকের কারাদন্ড ফুটওভারব্রিজ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জে মানববন্ধন, ফটকে ভাঙচুর বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার ধামরাইয়ে এসআই কাওছারের নেতৃত্বে ৪ ডাকাত গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পিএইচপি ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ, সাইবার ঝুঁকির সতর্কতা সাংবাদিক ও প্রশাসনকে পেটানোর হুমকি: জামালপুরে ছাত্রদল কর্মী গ্রেপ্তার বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা: মাদারীপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৪ জমির নামজারির নিয়মে বড় পরিবর্তন, যেভাবে করবেন আবেদন পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি: বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি বহু ওয়েবসাইট সাময়িক বন্ধ সরাইলের মলাইশে সম্প্রীতির আবহে বিজয় দশমী ও প্রতিমা বিসর্জন সম্পন্ন, স্পেনের রাজপরিবারের বিশেষ সম্মাননা পাচ্ছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি হরমুজ প্রণালি ও গাজা পরিস্থিতি: কাতার-ফ্রান্সের যৌথ আহ্বান নোয়াখালীর সুবর্ণচরে শিম ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ৪০ লাখ কৃষক পাবেন বিশেষ 'কৃষক কার্ড', মোবাইল ফোনেই মিলবে বৃষ্টির পূর্বাভাস নোয়াখালীতে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় নিজের সন্তান বিক্রি করে বাবার চুরির নাটক! "আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে"
ফুটওভারব্রিজ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জে মানববন্ধন, ফটকে ভাঙচুর

ফুটওভারব্রিজ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জে মানববন্ধন, ফটকে ভাঙচুর

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৬:৩৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৬:৩৭:০১ অপরাহ্ন
ফুটওভারব্রিজ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জে মানববন্ধন, ফটকে ভাঙচুর ফুটওভারব্রিজ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জে মানববন্ধন, ফটকে ভাঙচুর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের নলপাথর এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণকাজ বন্ধের প্রতিবাদে পূর্বাচল রিজেন্ট টাউন নামের একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন ওই আবাসন প্রকল্পের প্রধান ফটকে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় পূর্বাচল রিজেন্ট টাউনের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এশিয়ান হাইওয়ে সড়কের নলপাথর এলাকাটি ঘনবসতিপূর্ণ। এ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ প্রতিদিন সড়কটি পারাপার হন। ছয় লেনের সড়ক হওয়ায় নিরাপদে পারাপার হওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে সড়ক পার হতে প্রায় দুই কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

তাঁরা আরও জানান, স্থানীয় মানুষের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে কয়েক দিন ধরে পূর্বাচল রিজেন্ট টাউন কর্তৃপক্ষ  মামলা করে ও  বিভিন্নভাবে নির্মাণকাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ তাঁদের।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের প্রত্যাশিত ফুটওভারব্রিজটির নির্মাণকাজ বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই জনস্বার্থে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

এদিকে, মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ কয়েকজন আবাসন প্রকল্পটির প্রধান ফটকে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন। তবে এ ঘটনায় আবাসন প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্য এবং প্রশাসনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫,

সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫,