ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্তবে কিশোরীকে ধর্ষণ: জামালপুরে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড টানা তিন দিন বন্ধের পর সচল ব্যাংকগুলোর ওয়েবসাইট, লেনদেন ছিল স্বাভাবিক জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫ মাদক বিক্রি ও সেবনের দায়ে রূপগঞ্জের ১২ জনকে বিনাশ্রম কারাদণ্ড ১০টি হাঁসের ডিম দিয়ে শুরু, এখন ১৬ একর খামারের মালিক বিবি রহিমা সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫, সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান, কাঁকড়া চালকের কারাদন্ড ফুটওভারব্রিজ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জে মানববন্ধন, ফটকে ভাঙচুর বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার ধামরাইয়ে এসআই কাওছারের নেতৃত্বে ৪ ডাকাত গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পিএইচপি ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ, সাইবার ঝুঁকির সতর্কতা সাংবাদিক ও প্রশাসনকে পেটানোর হুমকি: জামালপুরে ছাত্রদল কর্মী গ্রেপ্তার বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা: মাদারীপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৪ জমির নামজারির নিয়মে বড় পরিবর্তন, যেভাবে করবেন আবেদন পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি: বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি বহু ওয়েবসাইট সাময়িক বন্ধ সরাইলের মলাইশে সম্প্রীতির আবহে বিজয় দশমী ও প্রতিমা বিসর্জন সম্পন্ন, স্পেনের রাজপরিবারের বিশেষ সম্মাননা পাচ্ছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি হরমুজ প্রণালি ও গাজা পরিস্থিতি: কাতার-ফ্রান্সের যৌথ আহ্বান
মক্তবে কিশোরীকে ধর্ষণ: জামালপুরে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

মক্তবে কিশোরীকে ধর্ষণ: জামালপুরে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৯:২১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৯:২১:১১ অপরাহ্ন
মক্তবে কিশোরীকে ধর্ষণ: জামালপুরে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড মক্তবে কিশোরীকে ধর্ষণ: জামালপুরে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুরে মক্তব পড়ানোর কথা বলে এক কিশোরীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া (২৭) নামে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মনিরুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মণ্ডলপাড়া জামে মসজিদ ও মাদরাসার ইমাম এবং ধর্মীয় শিক্ষক ছিলেন।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে মুছা মিয়া মক্তবে পড়ানোর কথা বলে ওই কিশোরীকে মাদরাসার একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এই ঘটনার পর ওই বছরের ৮ ডিসেম্বর ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জাফরউল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মক্তবে কিশোরীকে ধর্ষণ: জামালপুরে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

মক্তবে কিশোরীকে ধর্ষণ: জামালপুরে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড