ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহের উৎসব তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মক্তবে কিশোরীকে ধর্ষণ: জামালপুরে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড টানা তিন দিন বন্ধের পর সচল ব্যাংকগুলোর ওয়েবসাইট, লেনদেন ছিল স্বাভাবিক জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫ মাদক বিক্রি ও সেবনের দায়ে রূপগঞ্জের ১২ জনকে বিনাশ্রম কারাদণ্ড ১০টি হাঁসের ডিম দিয়ে শুরু, এখন ১৬ একর খামারের মালিক বিবি রহিমা সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫, সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান, কাঁকড়া চালকের কারাদন্ড ফুটওভারব্রিজ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জে মানববন্ধন, ফটকে ভাঙচুর বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার ধামরাইয়ে এসআই কাওছারের নেতৃত্বে ৪ ডাকাত গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পিএইচপি ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ, সাইবার ঝুঁকির সতর্কতা সাংবাদিক ও প্রশাসনকে পেটানোর হুমকি: জামালপুরে ছাত্রদল কর্মী গ্রেপ্তার
তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০২:১৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০২:১৪:৩৮ অপরাহ্ন
তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম
তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের পছন্দের লোক বসাতে বিএনপি এখন থেকেই পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা মো. নাহিদ ইসলাম। সোমবার মুন্সীগঞ্জে ঢাকা উত্তর অঞ্চলের এক সাংগঠনিক সমন্বয় সভা শুরুর আগে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। সারাদেশের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনাকে সামনে রেখে এনসিপি এই সভার আয়োজন করে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, "বিএনপি অতীতেও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষড়যন্ত্র করেছে। ২০০৬ সালে তারা নিজেদের লোক বসানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। আবারও তারা পাঁয়তারা করছে কীভাবে নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যায়। এর মানে খুবই সুস্পষ্ট যে, বিএনপি আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠুভাবে হতে দেবে না।" তিনি স্পষ্ট করে বলেন, এই পরিকল্পনা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে এবং এনসিপির প্রস্তাবিত 'র‍্যাঙ্ক চয়েস সিস্টেম' বা পদ্ধতির ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা বাস্তবায়ন করতে হবে।
দেশে মতপ্রকাশের স্বাধীনতা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "আমরা সারা দেশে দেখতে পাচ্ছি যে বিরোধী দল এবং সরকারের সমালোচনা করায় সাধারণ মানুষের ওপর প্রচুর দমন-পীড়ন চলছে। গত কয়েক মাসে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশের কারণে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।" ময়মনসিংহের একটি সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে তিনি জানান, বিএনপিকে ভোট দেওয়া নিয়ে সমালোচনা করায় গতকাল এক নারীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বিএনপিকে 'নতুন স্বৈরাচার' আখ্যা দিয়ে নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "এই স্বৈরাচারকে যদি আমরা প্রথমেই রুখে দিতে না পারি, তবে আমাদের ভুগতে হবে। আওয়ামী লীগকে যেমন ২০০৮ সালের পর শুরুতে প্রতিরোধ করা যায়নি বলে তারা ১৬ বছর একনায়কতন্ত্র কায়েম করেছিল, বিএনপিও একই স্টাইলে এগোচ্ছে। ফলে বিএনপিকে এখনই যতই শিশু সরকার বলুক, এই শিশুকে এখনই শাসন করার সময় এসেছে।"
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, এবার এই নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে হচ্ছে না। তবে স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না। এই ধরনের পরিকল্পনা থাকলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
সমন্বয় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপি, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার এবং ঢাকা বিভাগ (উত্তর) সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত

কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত