ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহের উৎসব তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মক্তবে কিশোরীকে ধর্ষণ: জামালপুরে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড টানা তিন দিন বন্ধের পর সচল ব্যাংকগুলোর ওয়েবসাইট, লেনদেন ছিল স্বাভাবিক জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫ মাদক বিক্রি ও সেবনের দায়ে রূপগঞ্জের ১২ জনকে বিনাশ্রম কারাদণ্ড ১০টি হাঁসের ডিম দিয়ে শুরু, এখন ১৬ একর খামারের মালিক বিবি রহিমা সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫, সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান, কাঁকড়া চালকের কারাদন্ড ফুটওভারব্রিজ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জে মানববন্ধন, ফটকে ভাঙচুর বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার ধামরাইয়ে এসআই কাওছারের নেতৃত্বে ৪ ডাকাত গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন

  • আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৬:১৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৬:১৯:৩৯ অপরাহ্ন
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ফয়সাল আহমেদ সজলের নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তারা সমাধিস্থলে যান। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১১টায় সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি প্রার্থী ফয়সাল আহমেদ সজল বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আরও বলেন, গত ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান নেতা তারেক রহমানের নেতৃত্বে যুবদল রাজপথে সক্রিয় ছিল। ভবিষ্যতেও দেশ গঠন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।

ফয়সাল আহমেদ সজল বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে যুবসমাজকে সঙ্গে নিয়ে কাজ করে যাবে সংগঠনটি। ইনশাআল্লাহ, এই লক্ষ্য বাস্তবায়নে যুবদল প্রতিশ্রুতিবদ্ধ।

১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হয়।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড