<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহের উৎসব তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মক্তবে কিশোরীকে ধর্ষণ: জামালপুরে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড টানা তিন দিন বন্ধের পর সচল ব্যাংকগুলোর ওয়েবসাইট, লেনদেন ছিল স্বাভাবিক জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫ মাদক বিক্রি ও সেবনের দায়ে রূপগঞ্জের ১২ জনকে বিনাশ্রম কারাদণ্ড ১০টি হাঁসের ডিম দিয়ে শুরু, এখন ১৬ একর খামারের মালিক বিবি রহিমা সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫, সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান, কাঁকড়া চালকের কারাদন্ড ফুটওভারব্রিজ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জে মানববন্ধন, ফটকে ভাঙচুর বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার ধামরাইয়ে এসআই কাওছারের নেতৃত্বে ৪ ডাকাত গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড

  • আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৬:২৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৬:২৭:২৬ অপরাহ্ন
যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড
জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচাকর মোহাম্মদ আব্দুল রহিম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের দড়িমহলপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে জনি মিয়া (৩৭)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর সদর উপজেলার দড়ি হামিদপুর এলাকার হমিদুর রহমানের মেয়ে তমা খাতুনের সাথে পাশের এলাকার জনি মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জনি মিয়া তার স্ত্রী তমা খাতুনের কাছে অটোরিকশা কেনার জন্য ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। পরে তমা বিষয়টি তার বাবা-মাকে জানালে তারা যৌতুক দিতে রাজি হননি।
এ নিয়ে তমা খাতুন ও জনি মিয়ার সংসারে অশান্তি চলতে থাকে। পরে ২০১৫ সালের ১৯ মার্চ দুপুরে জনি মিয়া তমাকে মারধর করেন এবং এক পর্যায়ে তমা মারা যান। পরে জনি এবং তার পরিবারের লোকজন বিষয়টি আত্মহত্যা দেখানোর জন্য তমার মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখেন। এ ঘটনার পর ওই বছরের ৬ এপ্রিল তমা খাতুনের মা উম্মে কুলছুম জনি মিয়াকে প্রধান আসামি করে মোট ৮ জনের নামে জামালপুর সদর থানায় একটি হ*ত্যা মামলা দায়ে করেন। পরে মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচাকর মোহাম্মদ আব্দুল রহিম মামলার প্রধান আসামি জনি মিয়াকে মৃ*ত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। বাকি আসামিদের খালাস দেওয়া হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি জনি অনুপস্থিত ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাহফুজা সুলতানা সাথি।জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচাকর মোহাম্মদ আব্দুল রহিম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের দড়িমহলপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে জনি মিয়া (৩৭)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর সদর উপজেলার দড়ি হামিদপুর এলাকার হমিদুর রহমানের মেয়ে তমা খাতুনের সাথে পাশের এলাকার জনি মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জনি মিয়া তার স্ত্রী তমা খাতুনের কাছে অটোরিকশা কেনার জন্য ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। পরে তমা বিষয়টি তার বাবা-মাকে জানালে তারা যৌতুক দিতে রাজি হননি।
এ নিয়ে তমা খাতুন ও জনি মিয়ার সংসারে অশান্তি চলতে থাকে। পরে ২০১৫ সালের ১৯ মার্চ দুপুরে জনি মিয়া তমাকে মারধর করেন এবং এক পর্যায়ে তমা মারা যান। পরে জনি এবং তার পরিবারের লোকজন বিষয়টি আত্মহত্যা দেখানোর জন্য তমার মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখেন। এ ঘটনার পর ওই বছরের ৬ এপ্রিল তমা খাতুনের মা উম্মে কুলছুম জনি মিয়াকে প্রধান আসামি করে মোট ৮ জনের নামে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ে করেন। পরে মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচাকর মোহাম্মদ আব্দুল রহিম মামলার প্রধান আসামি জনি মিয়াকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। বাকি আসামিদের খালাস দেওয়া হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি জনি অনুপস্থিত ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাহফুজা সুলতানা সাথি।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড