দীপুর নির্দেশনায় জনসেবায় ছাত্রদল, ভূলতায় পরিচ্ছন্নতা অভিযানে বাবু
দীপুর নির্দেশনায় জনসেবায় ছাত্রদল, ভূলতায় পরিচ্ছন্নতা অভিযানে বাবু
-
আপলোড সময় :
২৮-১০-২০২৬ ০৮:৫৬:১৩ অপরাহ্ন
-
আপডেট সময় :
২৮-১০-২০২৬ ০৮:৫৬:১৩ অপরাহ্ন
দীপুর নির্দেশনায় জনসেবায় ছাত্রদল, ভূলতায় পরিচ্ছন্নতা অভিযানে বাবু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ফ্লাইওভারের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে প্রায় ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করেছেন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু ও তাঁর সহকর্মীরা। দীর্ঘ সময়ের এ পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এলাকাবাসীকে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়ার উদ্যোগ নেন তাঁরা।
সম্প্রতি ভূলতা ফ্লাইওভারের নিচে ময়লা-আবর্জনার স্তূপ জমে পরিবেশ দূষণের সৃষ্টি হয়। এতে দুর্গন্ধ ছড়ানোসহ জনদুর্ভোগের আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে ময়লা অপসারণ ও পরিবেশের পরিচ্ছন্নতা ফিরিয়ে আনতে স্বেচ্ছাশ্রমে এ কার্যক্রম পরিচালনা করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের দেশে বিভিন্ন ধরনের রোগ ও মহামারি দেখা দেয়। অপরিচ্ছন্ন পরিবেশ ও যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। তাই পরিবেশ পরিষ্কার রাখা এবং মানুষকে সচেতন করা আমাদের সবার দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় সুন্দর রূপগঞ্জ গড়ার লক্ষ্যে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা সব সময় মাঠে থাকব। শুধু ভূলতা নয়, রূপগঞ্জের যেসব এলাকায় ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষিত হচ্ছে, সেসব স্থানেও পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করব।’
স্থানীয় পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
কমেন্ট বক্স