<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আবারও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ! দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজে পিঠা উৎসব পলাতক ফ্যাসিস্টদের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সরাইলে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সাংগঠনিক সভা মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদলগাছীতে টানা গুড়ি গুড়ি বৃষ্টিতে ইট ভাটা মালিকদের ৪ কোটি টাকার ক্ষতি মাঠে পাকা আমণ ধান কৃষের চখে জল। টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ১৮ মাসের শিশুকে আঘাতের অভিযোগ চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা ও স্বর্ণের চামচ,বাটি চলছে গণনা। খানসামায় অ্যাডভোকেট সোয়াইব হোসাইন স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সরাইলে ২ কুটি টাকা ব্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ৫ বছর ধরে পরিত্যাক্ত নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। চিরিরবন্দরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড এতিম শিশুদের মুখে দোয়া, তারেক রহমানের জন্মদিনে রূপগঞ্জ ছাত্রদলের আয়োজন ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮ ইটভাটা অবৈধভাবে চালাচ্ছে প্রশাসন নিরন রাজধানীর শ্যামলীতে তাজা ককটেল ও মোটরসাইকেলসহ যুবক আটক বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান
সুন্দরবনে সম্রাট বাহিনীর ডেরা থেকে চার জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর ডেরা থেকে চার জেলে উদ্ধার

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০২:৪৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০২:৪৬:৫৯ অপরাহ্ন
সুন্দরবনে সম্রাট বাহিনীর ডেরা থেকে চার জেলে উদ্ধার সুন্দরবনে সম্রাট বাহিনীর ডেরা থেকে চার জেলে উদ্ধার

খুলনার দাকোপে সুন্দরবনের আরবানিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানের সময় দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ১১ অক্টোবর দুপুরে শিপসা নদীসংলগ্ন ওই এলাকায় অভিযান চালায় পশ্চিম জোনের নলিয়ান আউটপোস্টের একটি দল। অভিযানে মইনুর, বাদশা গাজী, সুজন হোসেন ও ইমামুল মল্লিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁরা খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা।

উদ্ধার হওয়া জেলেরা জানান, ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরার সময় সম্রাট বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করে। পরে মুক্তিপণের দাবিতে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন তাঁরা।

অভিযানকারী দলের উপস্থিতি বুঝতে পেরে দস্যুরা বনের গভীরে পালিয়ে যায়। এরপর তাঁদের আস্তানা থেকে চার জেলেকে উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালিত হচ্ছে। সম্রাট বাহিনীর সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, সুন্দরবনে জেলে ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। দস্যুদের অবস্থান ও তৎপরতা সম্পর্কে স্থানীয় মানুষের তথ্য এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বয় এসব অভিযান পরিচালনায় সহায়তা করবে।


নিউজটি আপডেট করেছেন : E Somoy TV

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত