<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোশারফ-তানভীরের ঝড়ে ২৬৮ রান, ইউআইইউর বিরুদ্ধে বড় জয় সোনারগাঁওয়ের চিরিরবন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব মেসির ১০ নম্বর জার্সি আপাতত 'তুলে রাখছে' আর্জেন্টিনা আদালত চত্বরে সাংবাদিকের বিরুদ্ধে পরীমনির ‘ব্যাডটাচ’ এর অভিযোগ মিথ্যা: প্রত্যক্ষদর্শী স্পেকট্রাম নবায়ন ফি যৌক্তিক করার দাবি মোবাইল অপারেটরদের তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা আশুগঞ্জে স্ত্রীর গায়ে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস ৫ আগস্ট গণভবনের ভিডিও ধারণকারী সাবেক সামরিক পাইলট তাহসিফের মরদেহ উদ্ধার ব্যবসায়িক বিরোধে লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী দীপুর নির্দেশনায় জনসেবায় ছাত্রদল, ভূলতায় পরিচ্ছন্নতা অভিযানে বাবু গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার আমতলীতে ইয়াবাসহ আটক ৩
মেসির ১০ নম্বর জার্সি আপাতত 'তুলে রাখছে' আর্জেন্টিনা

মেসির ১০ নম্বর জার্সি আপাতত 'তুলে রাখছে' আর্জেন্টিনা

  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০১:০৭:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০১:০৭:৩৫ পূর্বাহ্ন
মেসির ১০ নম্বর জার্সি আপাতত 'তুলে রাখছে' আর্জেন্টিনা মেসির ১০ নম্বর জার্সি আপাতত 'তুলে রাখছে' আর্জেন্টিনা
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার পর আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি কে পরবেন, তা নিয়ে ফুটবল বিশ্বে তুমুল আলোচনা চলছে। তবে এখনই মেসির এই জার্সির জন্য নতুন কোনো উত্তরসূরি নির্ধারণ করতে চাইছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আসন্ন আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়েসহ অন্যান্য প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচগুলোতে ১০ নম্বর জার্সিটি কাউকে দেওয়া হবে না। ড্রেসিংরুমে মেসির স্মৃতিবিজড়িত এই জার্সিটি আপাতত সংরক্ষিত বা খালি রাখা হবে। আগামী ১৩ নভেম্বর লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মেসি-পরবর্তী নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। ফিফা প্রীতি ম্যাচগুলোতে সাধারণত ১ থেকে ১১ নম্বর জার্সি ব্যবহারের কড়া বাধ্যবাধকতা না থাকায়, কোচ লিওনেল স্কালোনি আপাতত এই জার্সিটি কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে, ২০২৭ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো শুরুর আগে নতুন 'নাম্বার টেন' বেছে নেবে আর্জেন্টিনা।


মেসির উত্তরসূরি হিসেবে বর্তমানে বেশ কয়েকজন ফুটবলারের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত ফর্মে থাকা পাজ জাতীয় দলের জার্সিতেও বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচগুলোতে গোল করে নিজের জাত চিনিয়েছেন। পাজের সতীর্থ ভ্যালেন্তিন বারকোও মনে করেন, মেসির পর এই ঐতিহাসিক জার্সি পাওয়ার যোগ্য দাবিদার পাজ।

পাজ ছাড়াও এই দৌড়ে আছেন লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, চেলসির এনজো ফার্নান্দেজ এবং তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এদের মধ্যে মাস্তানতুয়োনোর একটি বিশেষ রেকর্ড রয়েছে; বর্তমান স্কোয়াডের একমাত্র খেলোয়াড় হিসেবে ইকুয়েডরের গুয়ায়াকিলে অনুষ্ঠিত একটি অফিসিয়াল ম্যাচে মেসির ১০ নম্বর জার্সিটি গায়ে জড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আপাতত জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত নেওয়ায় মেসির যোগ্য উত্তরসূরি কে হচ্ছেন, তা জানতে ফুটবলপ্রেমী ও আর্জেন্টাইন সমর্থকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মোশারফ-তানভীরের ঝড়ে ২৬৮ রান, ইউআইইউর বিরুদ্ধে বড় জয় সোনারগাঁওয়ের

মোশারফ-তানভীরের ঝড়ে ২৬৮ রান, ইউআইইউর বিরুদ্ধে বড় জয় সোনারগাঁওয়ের