ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৬:৩৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৮:১৭:৩৫ অপরাহ্ন
ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় বিরামপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে লাইভ সম্প্রচারের মাধ্যমে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারীরা। উপজেলা সমাজসেবা কার্যালয়, বিরামপুর, দিনাজপুরের উদ্যোগে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। এ কার্যক্রমের মূল প্রতিপাদ্য ‘ফ্যামিলি কার্ড কার্যক্রম—স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’। পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

একই দিন দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এরই ধারাবাহিকতায় বিরামপুরে লাইভ সম্প্রচারের মাধ্যমে এ কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা আইসিটি কর্মকর্তা পাপিয়া নাছরীন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, উপজেলা মহিলা দলের সভাপতি রেজোয়ানা পারভীন এবং পৌর মহিলা দলের সভাপতি রেজভিনা পারভীন শিমুলসহ উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ। এ ছাড়া উপজেলা পর্যায়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের সফল বাস্তবায়নে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীদের কার্যক্রমের উদ্দেশ্য ও তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology