চিরিরবন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

চিরিরবন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০১:৩৭:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০১:৩৭:৫৮ পূর্বাহ্ন
‎ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা — এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দিনাজপুরের চিরিরবন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ইছামতিতে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

‎উপজেলা প্রশাসন চিরিরবন্দরের আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, এমপি।

‎অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ ক্রীড়াবিদরা অংশ নেন। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology