প্রবাসীদের কণ্ঠস্বর: সৌদি আরবে চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন পেলেন বিশেষ সম্মাননা

প্রবাসীদের কণ্ঠস্বর: সৌদি আরবে চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন পেলেন বিশেষ সম্মাননা

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১১:৪০:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১১:৪০:৫৫ অপরাহ্ন
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নানা সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের খবর গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন।
সম্প্রতি রিয়াদের আজিজিয়ায় অবস্থিত মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের হলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সাংবাদিক সেলিম উদ্দিন দিদারের সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম কেফায়েত উল্লাহ খান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল বশির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফুর রহমান, সাংবাদিক আবুল কালাম আজাদ লিটন, লিটন আব্দুল আজিজ, বেলাল আহমেদ, নাজমুল হোসেন, সাংবাদিক হাসান মাহমুদ, গোলাম রছুল, বুলবুল আহমেদ, হারুনর রশীদ, রাকিব আহমেদ, তানিয়া আহমেদ ও আলামিন নান্নুসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের কর্মকর্তারা।
সম্মাননা প্রাপ্তিতে আয়োজকদের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান সাংবাদিক শিহাব শাহীন। তিনি বলেন, এই স্বীকৃতি প্রবাসীদের সুখ-দুঃখের কথা গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে তার পেশাগত দায়িত্ব ও নিষ্ঠাকে আরও বাড়িয়ে দেবে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology